কয়েক দিন আগে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী ‘কিং’ সিনেমার শুটিং এখন দক্ষিণ আফ্রিকায় চলছে। শুটিংয়ে অংশ নিয়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। শুটিংয়ের কিছু মুহূর্ত অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল এ ভিডিওতে দেখা যায়, শাহরুখের পরনে কালো রঙের প্যান্ট-শার্ট। দীপিকা বেছে নিয়েছেন উজ্জ্বল কমলা রঙের টপের সঙ্গে মাল্টিকালারের ঢিলেঢালা প্যান্ট। দুজনে হাঁটছেন। সিঁড়ির কাছে গিয়ে শাহরুখ তার হাত দীপিকার দিকে বাড়িয়ে দেন। শাহরুখের হাত ধরে দীপিকা সিঁড়িতে উঠে যান।
সহকর্মীর প্রতি শাহরুখের আন্তরিকতা ও যত্ন দেখে মুগ্ধ নেটিজেনরা। শাহরুখের প্রশংসায় সয়লাব নেট দুনিয়া। বলা যায়, শাহরুখ বন্দনায় মেতেছেন নেটিজেনরা। একজন লেখেন, “বলিউড বাদশা শাহরুখ খানের প্রতি সম্মান ও ভালোবাসা।” আরেকজন লেখেন, “একেই ভদ্রলোক বলে।” অন্য একজন লেখেন, “চমৎকার দৃশ্য।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
এর আগে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন বেশ কটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে—‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ প্রভৃতি। এবার দীপিকাকে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। তবে কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এর আগে মজার ছলে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন—“দীপিকা আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।” এ সিনেমায় শাহরুখ কন্যা সুহানা খানও অভিনয় করছেন।
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—অভিষেক বচ্চন, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, জয়দীপ, আরশাদ ওয়ার্সি প্রমুখ। সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলে রাখা ভালো, ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা। একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেন তিনি। মুক্তির পর এ সিনেমাও আলোচিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


