দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে সেখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে সময় কাটাতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মা-ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন মাহি। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো হাসিখুশি সময়—সব মিলিয়ে এখন তাঁর সময় কাটছে মূলত সন্তানের ঘিরেই।
গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহিয়া মাহি। প্রথমে তিনি কলকাতায় অবস্থান করলেও পরবর্তীতে ভারতের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্রে যান।
এরপর তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহির দাবি ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তাঁর এই বিদেশযাত্রা। নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।”
এই পোস্টকে কেন্দ্র করে অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো স্থায়ীভাবে দেশ ছেড়ে যাচ্ছেন।
তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, সন্তান ফারিশ ও দেশের প্রতি টান সবসময়ই তাঁর মধ্যে কাজ করেছে, ফলে তিনি কখনোই পুরোপুরি দূরে থাকতে পারেননি। অবশেষে তিনি আবারও সন্তানের কাছে ফিরেছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত আয়োজনে তাঁর উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছে।
সন্তান জন্মের পর থেকেই অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছেন মাহিয়া মাহি। এখন তিনি পরিবার ও ছেলে ফারিশের যত্নেই বেশি সময় দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



