সাইফুল ইসলাম : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানিকগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল তিনটার দিকে জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক মো. মিনার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা সঞ্চয় অফিসার কে এম রাজিবুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা আক্তার এবং জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক আওলাদ হোসেন, সাংবাদিক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা তাদের আলোচনায় গণমাধ্যমের বর্তমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলার উপায়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, গণমাধ্যমকর্মীদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্য সংগ্রহের স্বাধীনতা এবং তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তারা একটি স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


