সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা তুলে ধরতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

Advertisement

শনিবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার নালী স্লুইসগেট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভূলে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় এসএম জাহিদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের সঞ্চালনায় ও নালী ইউনিয়ন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু নারায়ণ নন্দীর সভাপতিত্বে বক্তব্য দেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: ফরহাদ হোসেন, দৌলতপুরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.