Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ উর্দ্ধতন কর্মকর্তার সীল-পদবি ব্যবহার করে ভূয়া অডিট নিষ্পত্তি
ঢাকা বিভাগীয় সংবাদ

উর্দ্ধতন কর্মকর্তার সীল-পদবি ব্যবহার করে ভূয়া অডিট নিষ্পত্তি

By Saiful IslamApril 4, 2024Updated:April 4, 20244 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে উর্দ্ধতন কর্মকর্তার সীল-পদবি ব্যবহার করে অবৈধভাবে ডি.আর.কে নবীন সংঘ নামের একটি সামাজিক সংগঠনের অডিট নিষ্পত্তির অভিযোগ উঠেছে।

উর্দ্ধতন কর্মকর্তার সীল-পদবি ব্যবহার করে ভূয়া অডিট নিষ্পত্তি

Advertisement

মোহাম্মদ শফিকুল ইসলাম অবৈধভাবে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদবী ও সীল ব্যবহার করে সদর উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী মোশারফ হোসেনের যোগশাজসে ডি.আর.কে নবীন সংঘের সাধারণ সভার রেজুলেশন অনুমোদন, কার্যকরী কমিটির নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র সত্যায়িতকরণ, সদস্যদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ সত্যায়িতকরণ ও কার্যকরী কমিটির অনুমোদন দেয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন সংগঠনটির সদস্য মো: রফিকুল ইসলাম, মো: সাইদুর রহমানসহ ১২৫ জন সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, সংগঠনটির কতিপয় অসাধু সদস্য অন্যান্য সদস্যদের না জানিয়েই মো: মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও মো: সায়েদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদসমূহে আরো কয়েকজনকে মনোনীত করে মোহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে কমিটি অনুমোদনের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করেন। কমিটি অনোমোদনের আবেদন পত্র পাওয়ার পর মোহাম্মদ শফিকুল ইসলাম স্মারক নম্বরসহ নিজেকে উপজেলা সমাজসেবা অফিসার (অঃ দাঃ) উল্লেখ করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর চিঠি প্রেরণ করেন।

মোহাম্মদ শফিকুল ইসলামের অডিট করা ডি.আর.কে নবীন সংঘের আয়-ব্যয় বিবরণীর কপিতে দেখা যায়, মোহাম্মদ শফিকুল ইসলাম সংগঠনটির আয়-ব্যয় বিবরণীর কপির একপাশে নিজেকে মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার (অঃ দাঃ) উল্লেখ করলেও অপর পাশে সহকারি উপজেলা সমাজসেবা অফিসার উল্লেখ করে স্বাক্ষর করেছেন। ওই আয়-ব্যয় বিবরণীতে সংগঠনটির অস্থাবর সম্পত্তির বিবরণে খেলাধুলার সামগ্রী, বিভিন্ন আসবাবপত্র সহ অন্যান্য সম্পদের কথা উল্লেখ করে সংগঠনটির কার্যক্রম সন্তোষজনক বলে উল্লেখ করেন। অপরদিকে, সংগঠনটির উপরে উল্লেখিত সম্পদ নেই বলে জানান অভিযোগকারীরা।

বিষয়টি নিয়ে কথা হলে সদর উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার বলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে না জানিয়েই আমার সীল ও পদবী ব্যবহার করেছেন। কয়েকটি কাগজে তিনি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বলেও উল্লেখ করেছেন। আমি সেসময় পদে থাকাবস্থায় তিনি কি করে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হন সেটা জানিনা।

অভিযোগকারী সাইদুর রহমান বলেন, আমাদেরও তো কমিটিতে থাকার হক আছে। আমাদেরকে না জানিয়ে কয়েকজন মিলে কমিটির অনুমোদনের জন্য গোপনে কাগজপত্র জমা দিয়েছে। এরপর আমিসহ ১২৫ জন মিলে জেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছি। আগের কমিটির কিছু লোক গোপনে সমিতির আয়-ব্যয় হিসাবের অডিট করিয়েছে। সেই কমিটির সভাপতি আলিমগীর হোসেনও অডিটের বিষয়ে জানেননা। সমিতির আয়-ব্যয় বিবরণীর যে অডিট করানো হয়েছে তা সম্পূর্ণ ভূয়া। সেখানে যেসব ব্যয় দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। অনেক আয়ের হিসাবও নেই। এমনিকি ক্লাবের কোন আসবাবপত্রও নেই। খোলাধুলার সামগ্রী যা লাগে সেগুলোর খরচও আমরা এলাকাবাসী মিলে বহন করি। ক্লাবের পক্ষ থেকে সেগুলো বহন করেনি।

আরেক অভিযোগকারী রফিকুল ইসলাম বলেন, আমরা লিখিত অফিযোগ দেয়ার পর কে বা কারা আমার স্বাক্ষর জাল করে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছে। সেটা আমার স্বাক্ষর নয়, জাল করা হয়েছে।

সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি পদপ্রার্থী ও সাবেক কমিটির সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন বলেন, আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম, তবে সেটা ছেড়ে দিয়েছি। উপজেলা সমাজসেবা অফিসের ম্যাডাম তদন্তে আসার পর সবার সাথে আলোচনা করে কম্প্রোমাইজ করে কমিটি বাতিল করে দিয়েছি। আর অডিটে যেসব হিসাব দেখানো হয়েছে সেগুলোর খাতাপত্র আছে। অডিটের সময় সভাপতি আলমগীর হোসেন উপস্থিত না থাকলেও তিনি সব কিছুই জানেন। তিনি আরো বলেন, এসব নিয়ে যে অভিযোগ ছিল আমরা সেগুলো মিউচুয়্যাল করে ফেলেছি।

এসব বিষয়ে কথা হলে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমার অফিসের ম্যাডাম যখন ট্রেনিংয়ে ছিলেন তখন উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে চিঠির মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। আমি যদি এসব না করতে পারি তাহলে আমার জেলা অফিস এগুলো একসেপ্ট করলো কিভাবে? আমি জেনেশুনেই এসব করেছি। অডিট প্রসঙ্গে কথা হলে তিনি বলেন, সংগঠনের কর্তৃপক্ষ যেসব বিষয় উপস্থাপন করেছে সেগুলোই অডিট করা হয়েছে। সভাপতিকে না জানিয়ে কি অডিট করা যায়? অডিট নিষ্পত্তির কপিতে সভাপতির স্বাক্ষর আছে।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন বলেন, উর্দ্ধতন কর্মকর্তার অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সকল কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তবে উল্লেখিত সংগঠনটির কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমের সংগঠনটির কমিটি গঠন করা হবে। অডিট নিয়ে যেহেতু অভিযোগ রয়েছে, সেটি পুনরায় নিরীক্ষণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026
ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

July 19, 2026

Latest News

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa