সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানিকগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় (সরকারি/এমপিওভুক্ত) ও সমমানের সরকারি মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

Advertisement

রবিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী আফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মিনার উদ্দীন ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প কর্তৃক প্রস্তুতকৃত ট্যাবলেট বিতরণ গাইডলাইনের আলোকে প্রকল্পের আওতায় ক্রয়কৃত ট্যাবলেটসমূহের মধ্যে বিবিএস এর নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত প্রায় ১৮০০টি ট্যাবলেট নবম শ্রেণিতে ৩টি ও দশম শ্রেণিতে বিভাগ ভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ভিন্ন মেধাতালিকায় প্রতিটি বিভাগে ৩টি করে মোট ৯টি ট্যাবলেট পর্যায়ক্রমে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩৭টি ট্যাবলেট বিতরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.