টেলিভিশনের জনপ্রিয় মুখ চাষী আলম, যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই নামেই বেশি পরিচিত, আবারও বাবা হয়েছেন। দ্বিতীয়বারের মতো তার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। চাষী আলম জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
এখনও নবজাতকের ছবি প্রকাশ করা হয়নি, তবে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা।
এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হন চাষী আলম। সেবারও তার পরিবারে আসে পুত্রসন্তান।
২০২৩ সালের ২৫ আগস্ট রাজধানীর গুলশানে পারিবারিকভাবে তুলতুল ইসলামকে বিয়ে করেন তিনি।
চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’সহ বেশ কয়েকটি নাটক ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে এবং ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



