ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের জন্য হাইকোর্টে রিট করেছেন। রিটটি সোমবার (৯ ফেব্রুয়ারি) দায়ের করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সচিব, রিটানিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিটে শামীম আহমেদ উল্লেখ করেছেন, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টার পদে থাকাকালীন ডোমেনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এছাড়া নির্বাচনি হলফনামায় এই তথ্য প্রকাশ করা হয়নি। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই রিটের ওপর শুনানি করতে পারেন।
ঢাকা-১১ আসনটি গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
-বিএনপির এম এ কাইয়ুম
-এনসিপির মো. নাহিদ ইসলাম
-স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি
-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ
-গণফোরামের মো. আবদুল কাদের
-গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান
-বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন
-ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান
-জাতীয় পার্টির শামীম আহমেদ
-ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


