বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তন-এ এ সভা অনুষ্ঠিত হবে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন জামায়াতের আমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


