Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চুরির অপবাদে গৃহকর্মী ও তার স্বামীকে বেধড়ক মারধর
ঢাকা বিভাগীয় সংবাদ

চুরির অপবাদে গৃহকর্মী ও তার স্বামীকে বেধড়ক মারধর

By Saiful Islamজুন 25, 2023Updated:জুন 25, 20233 Mins Read

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় এক গৃহকর্মীকে স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে চাউল পড়া খাইয়ে চোর সাব্যস্ত করে বেধড়ক মারপিটে করে জখম করেছে স্থানীয় এক চেয়ারম্যানের পরিবার। এ সময় ভুক্তভোগীর স্বামীকেও মারধর করা হয়।

চুরির অপবাদে গৃহকর্মী ও তার স্বামীকে বেধড়ক মারধর
ইউপি চেয়ারম্যানের মারধরের শিকার গৃহকর্মী
Advertisement

শনিবার (২৪ জুন) রাতে আবারও বাসা থেকে ধরে নিয়ে ওই গৃহকর্মীর স্বামী বোরহান উদ্দিনকে (৫১) বেধরড় মারধর করা হয়।

এর আগে গত ২০ জুন বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মী নাজিরাকে বেদম পিটিয়েছেন রুবেল আহম্মেদ ভূইয়ার স্ত্রী ইতিসহ অনান্যরা। পরে তারা ২/৩ দিন আত্মগোপনে থেকে পুলিশের কাছে যায়। কিন্তু পুলিশের নিকট যাওয়ায় তাদেরকে আবারও মারধর করা হয়।

রুবেল আহম্মেদ ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভুইয়ার ভগ্নিপতি।

চুরির অপবাদে গৃহকর্মী ও তার স্বামীকে বেধড়ক মারধর

মারধরের শিকার নাজিরা বেগম (৩৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজবাদ পাঁচপাড়া এলাকার আব্দুর সাত্তারের মেয়ে। সে স্বামী সন্তান নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকার আনোয়ার মেম্বারের বাসায় ভাড়া থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগী নাজিরা বলেন, করোনার শুরু দিক থেকে আমি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভুইয়ার বাড়িতে কাজ শুরু করি। ঘটনার দিন ম্যাডাম (ইতি) আমাকে বাসায় ডেকে বলেন বাথরুমে একটি স্বর্ণের চেইন ছিল সেটি কোথায়। আমি বলি জানি না। পরে ম্যাডাম আমাকে বলে তুই চেইন চুরি করেছিস। বার বার অস্বীকার করলে ম্যাডাম লোকজন দিয়ে আমার বাসায় গিয়ে চেইন তালাশ করে এবং আমাকে গালিগালাজ করতে থাকে। পরে তারা চেইন না পেয়ে চলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেল ৫টার দিকে আমাকে তারা আবার তাদের বাসায় ডাকে বাসায় গিয়ে দেখি তারা চাউল পড়া নিয়ে দাঁড়িয়ে আছে। পরে তারা সবাই চাউল পড়া খেতে বলে। আমি চাউল পড়া খাই। আমার দাঁতে সমস্যা থাকায় চাউল গুড়া করতে পারি নাই, চাউল গুড়া না হওয়ায় তারা বলে আমি চেইন চুরি করেছি। পরে ম্যাডাম আমাকে অনেক মারধর করে। পরে আমার স্বামীকে ডেকে এনে তাকেও চাইল পড়া খাইতে বলে। সেও চাউল পড়া খায় কিন্তু চাউল গুড়া না হওয়ায় তাকে পিছনে হাত বেঁধে, চোখ ও মুখ বেঁধে অনেক মারপিট করে।

ভুক্তভোগীর স্বামী বোরহান উদ্দিন বলেন, আমাকে ডেকে এনে হাত, চোখ ও মুখ বেধে মারপিট করে ছাদে নিয়ে যায়। পরে সেখানে বেশি মারধর করে। পরে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়ে ছেড়ে দেন। পরে আমরা ভয়ে ২/৩ দিন পালিয়ে থাকি। পরে থানা পুলিশের নিকট গেলে ডিউটি অফিসার এক ম্যাডাম আমাদেরকে এসআই নুর খান স্যারকে ফোন দিতে বলেন। স্যারের সাথে আমরা দেখা করলে তিনি বলেন আর কিছু হবে না। আপনি থাকেন, কিছু হলে আমি আছি।

তিনি আরও বলেন, নুর খান স্যারের কথায় আমি বাসায় যাই এবং স্বাভাবিকভাবে বসবাস করি। কিন্তু শনিবার রাত আনুমানিক ১২টার দিকে আমাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেছে।

বোরহান উদ্দিনের শ্যালক জজ মিয়া রোববার দুপুরে মুঠফোনে বলেন, মারধরের কারনে বোরহান উদ্দিনের অবস্থা খুব খারাপ। তাদের ভয়ে সাভারে কোন চিকিৎসা করতে পারলাম না। রুবেল ও তার লোকজন বাড়ি থেকে মালামালসব বের করে দিয়েছে সাভার ছেড়ে চলে যাওয়ার জন্য। তাদের ভয়ে আমরা সাভার ছেড়ে ময়মনসিংহ চলে যাচ্ছি।

এবিষয়ে জানতে রুবেল আহম্মেদ ভূইয়া মুঠফোনে একাধিবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও তিনি কোন জবাব দেননি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন ভুইয়ার সাথে কথা বলেছিলাম। আর কোন সমস্যা হওয়ার কথা ছিল না। তবে যেহেতু আবারও ডেকে নিয়ে মারধর করেছে তাদের উচিত ছিল জানানো। এখন তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমার জানা নেই। কোথায় এ ঘটনা ঘটেছে খোঁজখবর নিয়ে দেখছি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa