Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বের প্রভাবশালী মুসলিম তালিকায় যাদের নাম
আন্তর্জাতিক

বিশ্বের প্রভাবশালী মুসলিম তালিকায় যাদের নাম

By Shamim RezaDecember 28, 20234 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে বিশ্বের প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম ইসলাম। বিশ্বজুড়ে এ ধর্মের অনুসারীর (মুসলিমদের) সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। দেশ, জাতি ও গোষ্ঠী পৃথক পৃথক হলেও তারা সবাই এক উম্মাহ তথা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ। বিশ্বে মোট ৫৬ টি মুসলিমপ্রধান দেশ আছে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২০% এশিয়ায় বসবাস করে।

muslim

Advertisement

প্রতিবছরের মতো এবারো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

এই তালিকায় রয়েছেন মুসলিম শাসক, জনপ্রিয় ইসলামি আলোচক, দায়ি, মুফতি, আলেমরাও। এবারের প্রভাবশলী মুসলিমদের শীর্ষ তালিকার একেবারে শুরুতে উপমহাদেশের আলেমরা না থাকলেও প্রথম সারির ৫০ জনের মধ্যে উঠে এসেছে ভারত, পাকিস্তানের কয়েকজন আলেমের নাম।

উপমহাদেশ

এই তালিকায় আট নম্বরে আছেন পাকিস্তানের সাবেক বিচারপতি, আন্তর্জাতিক আলেম, ইসলামি স্কলার, দেওবন্দি আলেম মাওলানা তাকি উসমানির নাম। তালিকার ৩৪ নম্বরে রয়েছেন পাকিস্তানসহ উপমহাদেশ ব্যাপী জনপ্রিয় আলেম ও দায়ি মাওলানা তারিক জামিল।

তালিকায় ১৬ নম্বরে রাখা হয়েছেভারতের জমিয়ত উলেমা-ই-হিন্দের নেতা ও সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নাম। এছাড়াও আরও নাম রয়েছে পাকিস্তানের তাবলিগের আমির মাওলানা নাজুরুর রহমান।

বর্ষসেরা মুসলিম পুরুষ ও নারী

তবে ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৪’ শীর্ষ ওই তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন মালয়েশীয় মুসলিম দার্শনিক সাইয়েদ মুহাম্মদ নাকীব আল আত্তাস ও ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমালিয়ার অষ্টম পররাষ্ট্রমন্ত্রী এডনা আদান ইসমাইল। তিনি একজন নার্স মিডওয়াইফ, অ্যাক্টিভিস্ট, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সোমালিল্যান্ডের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তালিকায় প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের শীর্ষে রয়েছেন শায়খ হাবিব উমর বিন মুহাম্মদ বিন সালিম বিন হাফিজ, তিনি একজন ইয়েমেনি সুন্নি সুফি, আলেম। শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও ডিন। তিনি আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্যও ছিলেন।

dominant-muslim

তালিকায় সৌদি বাদশা, এরদোগানসহ আরও যারা

এরপরই রয়েছেন বরাবরের মতো সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হজ সাইয়্যেদ আলী খামেনি। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল-থানি। জর্ডানের রাজা, জেরুজালেমের পবিত্র স্থানগুলির কাস্টোডিয়ান এইচএম বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসেইন। এইচএইচ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান সংযুক্ত আরব আমিরাত। তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান।

পাকিস্তানের সাবেক বিচারপতি, আন্তর্জাতিক আলেম, ইসলামি স্কলার, দেওবন্দি আলেম শেখ মুহাম্মদ তাকি উসমানি। আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি, হাওজার মারজা, নাজাফ, ইরাক। এইচএম কিং মোহাম্মদ ষষ্ঠ মরক্কোর রাজা। শেখ সালমান আল-আওদা পণ্ডিত ও ইসলামের বিশিষ্ট দায়ী। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স। রাষ্ট্রপতি জোকো উইদোদো, ইন্দোনেশিয়া। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শেখ ডক্টর আহমদ মুহাম্মাদ আল-তাইয়েব গ্র্যান্ড শেখ, আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম।

হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। জমিয়ত উলেমা-ই-হিন্দের নেতা ও সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (এইচএম)। এইচআরই আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মদ সাদু আবুবকর তৃতীয় সোকোটোর সুলতান। মহামান্য শেখ আবদুল্লাহ বিন বায়াহ, পণ্ডিত ও মুসলিম সমাজে শান্তি প্রচার ফোরামের সভাপতি। ইয়াহইয়া সলিল স্তাকুফ ইন্দোনেশিয়ার নদওয়াতুল উলামার চেয়ারম্যান।

মিশরের রাষ্ট্রপতি সিসি, তুর্কি গোয়েন্দা সংস্থার পরিচালকসহ আরও যারা

রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ সাইদ আল-সিসি মিশর। শেখ ডা. আলী গোমা, মিশরের আরব প্রজাতন্ত্রের প্রাক্তন গ্র্যান্ড মুফতি। শেখ হাবিব আলি জাইন আল আবিদীন আল-জিফরি, দীন প্রচারক ও তাবাহের মহাপরিচালক।

তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড. ইব্রাহিম কালিন। শেখ হামজা ইউসুফ হ্যানসন, জয়তুনা কলেজের শিক্ষক ও সহ-প্রতিষ্ঠাতা। শেখ আহমদ তিজানি বিন আলী সিসি, তিজানিয়ার নেতা। শেখ মোস্তফা হোসনি, দায়ি। সৈয়দ হাসান নাসরাল্লাহ, হিজবুল্লাহর মহাসচিব।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল-আজিজ ইবনে আবদুল্লাহ আল আল-শেখ। শেখ উসামা আল-সায়্যিদ আল-আজহারী, ইসলামিক স্কলার, আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এইচএইচ শাহ করিম আল-হুসাইনী, আগা খান চতুর্থ, ইসমাইলি মুসলমানদের ৪৯তম ইমাম।

আল-হাবিব লুৎফি বিন ইয়াহিয়া, ইসলাম প্রচারক। মাওলানা তারিক জামীল, আলেম ও ইসলাম প্রচারক।

শেখ মুহাম্মদ আল-ইয়াকুবি স্কলার। অধ্যাপক সাইয়্যেদ হোসেন নাসর দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান তানজানিয়া। শেখ উসমান তাহা, ক্যালিগ্রাফার। শেখ আব্দুল মালিক আল-হুথি হুথি নেতা। শেখ রাচেদ ঘন্নুচি তিউনিসিয়ান রাজনীতিবিদ। মোহাম্মদ সালাহ ফুটবলার। শেখ মুক্তাদা সদর আলেম ও রাজনৈতিক। মাওলানা নাজুরুর রহমান, তাবলিগ জামাতের আমির, পাকিস্তান।

পাহাড়ে চাষ হচ্ছে দুর্দান্ত স্বাদের সুস্বাদু ‘ডিম ফল’

ড. টিমোথি উইন্টার (শেখ আবদাল হাকিম মুরাদ) স্কলার। শেখ ইব্রাহিম সালচ স্কলার। তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। দাওয়াত-ই-ইসলামি আন্দোলনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি। ড. সৈয়দ মুহাম্মদ নকীব আল-আত্তাস (এইচএম)। ডা. আমর খালেদ, প্রচারক এবং টেলিভ্যাঞ্জেলিস্ট। অধ্যাপক মোস্তফা আবু জর।

এ তালিকায় সর্বমোট ৫০০ জনের নাম ওঠে এসেছে। এরমাঝে শীর্ষ ৫০ জনের নাম তুলে ধরা হয়েছে এখানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa