Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ‘ডন ৩’ ছাড়ায় বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং
বিনোদন

‘ডন ৩’ ছাড়ায় বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

By Shamim RezaMay 28, 20262 Mins Read

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর এবার তাকে কার্যত বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের চলচ্চিত্রকর্মীদের একটি বড় সংগঠন।

রণবীর সিং

Advertisement

মুম্বাইভিত্তিক ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) জানিয়েছে, রণবীর সিং সংগঠনের সঙ্গে সরাসরি দেখা না করা পর্যন্ত তার সঙ্গে কোনো প্রকল্পে কাজ করবেন না তাদের সদস্যরা। সংগঠনটি ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের ৫ লাখের বেশি কর্মী ও ৩২টি কারিগরি সংগঠনের প্রতিনিধিত্ব করে।

সংগঠনের সভাপতি বিএন তিওয়ারি বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রিকে একটি বার্তা দিতে চাই- কোনো সুপারস্টার আইনের ঊর্ধ্বে নয়।’

এফডব্লিউআইসিইর সাধারণ সম্পাদক অশোক দুবে বলেন, ‘ভারতের কোথাও আমাদের সদস্যরা-টেকনিশিয়ান, স্পটবয় বা অন্য কর্মীরা- রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না।’

বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘ডন ৩’ সিনেমা। ১৯৭৮ সালের জনপ্রিয় ‘ডন’ সিনেমার তৃতীয় কিস্তি এটি। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬ ও ২০১১ সালে ফারহান আখতার নির্মিত নতুন সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান।

২০২৩ সালে শাহরুখের উত্তরসূরি হিসেবে রণবীর সিংকে ঘোষণা করা হয়। নতুন প্রজন্মের ‘ডন’ হিসেবে তাকে সামনে এনে সিনেমাটিকে ‘নতুন যুগের শুরু’ বলেও প্রচার করা হয়েছিল।

তবে এফডব্লিউআইসিইর দাবি, বিদেশে শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি ছেড়ে দেন রণবীর। সংগঠনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত বলেন, পরিচালক ফারহান আখতার ও প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট তাদের কাছে প্রি-প্রোডাকশনের বিপুল খরচের হিসাব জমা দিয়েছে।

তার ভাষ্য, ‘হোটেল বুকিং, লোকেশন বুকিং, ২০০ এর বেশি কর্মীর বিদেশ সফরের প্রস্তুতি- সবকিছু সম্পন্ন হয়েছিল। এই অবস্থায় সিনেমা ছেড়ে দেওয়া অত্যন্ত অগ্রহণযোগ্য।’

সংগঠনটির দাবি, এ ঘটনায় প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। রণবীরের সঙ্গে তিন সিনেমার চুক্তিও ছিল বলে জানানো হয়েছে।

তবে রণবীর সিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পেশাদারভাবে সমাধান হওয়া উচিত। এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেন, ‘রণবীর সিং চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি সর্বোচ্চ সম্মান রাখেন। তিনি বিশ্বাস করেন, পেশাদার আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা ও পরিপক্বতার সঙ্গে সামলানো উচিত।’

গত কয়েক মাস ধরেই ‘ডন ৩’ নিয়ে নানা জটিলতা চলছিল। সিনেমার চিত্রনাট্য, শিডিউল এবং কাস্টিং নিয়ে মতবিরোধের খবরও প্রকাশিত হয়।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ‘নন-কোঅপারেশন’ নির্দেশ আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। মুম্বাইয়ের আইনজীবী আমিত নায়েক বলেন, ‘কাউকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই। এটি ব্যবসায়িক স্বাধীনতার পরিপন্থী।’

যদিও বিশ্লেষকদের মতে, সংগঠনটির প্রভাব পুরোপুরি উপেক্ষা করাও সহজ নয়। ফলে রণবীর সিংয়ের ভবিষ্যৎ প্রকল্পগুলো সাময়িকভাবে ধীরগতির মুখে পড়তে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ক্যারিয়ারের শুরুতে একের পর এক সফল সিনেমা উপহার দিলেও গত কয়েক বছরে কিছু বাণিজ্যিক ব্যর্থতার মুখে পড়েছিলেন রণবীর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
রণবীর সিং
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

June 24, 2026
alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

June 24, 2026
Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

June 24, 2026

Latest News

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

তৃষা

বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

Sakira

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল

Amir Khan

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa