Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ড. ইউনূসের মুখ্য সচিব কে এই সিরাজ মিয়া
জাতীয়

ড. ইউনূসের মুখ্য সচিব কে এই সিরাজ মিয়া

By Shamim RezaOctober 3, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আগামী দুই বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সিরাজ উদ্দিন মিয়া।

DR Yunus

বুধবার (২ অক্টোবর) তাকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রঙ্গাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য সবধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করতেন তখন তার সরাসরি ছাত্র ছিলেন সিরাজ উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন তিনি। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।

সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা বিভিন্ন বিষয়ে বই লিখেছেন। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে মোট ৩২টি বই লিখেছেন তিনি। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’ আমলাতন্ত্র নিয়ে লেখা তার বই।

মুখ্য সচিব পদে সিরাজ উদ্দিন তোফাজ্জল হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মুখ্য সচিবের কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিরাজ উদ্দিন জানান, তার সার্ভিস হবে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণে। জাতীয় প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকার সরকার তাকে এই গুরুদায়িত্বের জন্য বিবেচনা করায় তিনি কৃতজ্ঞ। এই দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

সারা দেশে ভারী বৃষ্টি ঝরে তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

তিনি আরও জানান, সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ড. মুহাম্মদ ইউনূস তার সরাসরি শিক্ষক ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ইউনূসের এই কে ড. ড. মুহাম্মদ ইউনূস মিয়া’ মুখ্য সচিব সিরাজ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

February 6, 2026
মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

February 6, 2026
আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

February 6, 2026
Latest News
শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.