Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ঢাবি উপাচার্যের নামাজে ইমামতি নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে পোস্ট!
ফেসবুক মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

ঢাবি উপাচার্যের নামাজে ইমামতি নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে পোস্ট!

By Saiful Islamআগস্ট 28, 20242 Mins Read

জাবেদ আখতার : এই ছবিটা গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভাইরাল হয়েছে। নামাজে ইমামতি করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উনার নামাজে ইমামতি করা নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকেই।

Namaj

Advertisement

সব পক্ষই তাদের পোস্টে লিখছেন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করলেন নতুন উপাচার্য। সম্পূর্ণ ভুল তথ্য।

প্রকৃত বিষয়টি হচ্ছে, মাগরিবের নামাজে জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারেননি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি দেরিতে পৌঁছেছেন মসজিদে। ততক্ষণে জামায়াত শেষ হয়ে গেছে।

এখানে জামায়াত হচ্ছে মসজিদের বারান্দার শেষের দিকে। নিয়াজ স্যারের নেতৃত্বে সর্বোচ্চ ৩০ জন নামাজ আদায় করছেন। যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্যার যেহেতু নামাজ কালাম পড়া মানুষ, দাঁড়িও আছে, তাই সম্মান দেখিয়ে উপস্থিত অনেকেই তাঁকে ইমাম হিসেবে নামাজ পড়ানোর অনুরোধ জানিয়েছেন, স্যারও সরল মনে পড়িয়েছেন।
এখানে যারা নামাজ পড়ছেন, তাদের মধ্যে কোনো কুরআনের হাফেজ, মাওলানা বা মুফতি থাকলে, আমার ধারণা নিয়াজ স্যার ইমামতি করতেন না।

এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য নামাজে ইমামতি করছেন। বিষয়টি ভিন্ন, এমন ঘটনা অস্বাভাবিক, তাই আগ্রহ নিয়ে মসজিদে উপস্থিত কেউ হয়তো ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন। জাস্ট এতটুকুই।

আরে ভাইরে, উনি তো মুসলিম, নামাজ পড়বেন বা পড়াবেন এটাই তো স্বাভাবিক। লোক দেখানোর জন্য ইমামতি করছেন অথবা তিনি জামায়াত লাইনের লোক, এসব কথা বলা একেবারে অযৌক্তিক।

নামাজ পড়লেই জামায়াত ইসলামীর আদর্শের মানুষ, এটাই যদি হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছিলেন জামায়াতের আমীরদের আমীর। কারণ, উনার এবং উনার দলের নেতাদের ভাষ্যমতে ৫ ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও আদায় করতেন তিনি।

মন্দির পাহারা দিয়ে ক্রেডিটও নিবেন, আবার নামাজে ইমামতি করলে বা নামাজ আদায় করলে, জামায়াতে ইসলামীর ট্যাগ দিবেন, এটা তো ঠিক না মুরব্বি।

এটা তো বৈষম্যমূলক আচরণ ও চিন্তার বহিঃপ্রকাশ। এর জন্যই তো বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিলো!
আবার নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, কারো নামাজ পড়াকে ইস্যু করে টেকনিক্যালি আপনাদের (জামায়াত-শিবির করা কিছু কম বোঝা নেতাকর্মী) লাইনের মানুষ বলে প্রচার করবেন, এটাও চরম অন্যায়। এভাবে অনেক মানুষের ক্ষতি করেছেন আপনারা। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না ?

নিজেরা বাম সেজে জামায়াত করবেন, ছাত্রলীগ সেজে শিবির করবেন, আর কোনো ভদ্রলোক নামাজ পড়লে, সময় বুঝে সেটার সদ্ব্যবহার করবেন, এসব তো হবে না! ট্যাগ লাগানোর দিন শেষ।

লেখক, জাবেদ আখতার সিনিয়র রিপোর্টার, এটিএন নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa