দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিক্রয় প্রদর্শনী ও গালা নাইট অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগামী ১৭ মে এই গালা নাইট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

গালা নাইট

Advertisement

সম্প্রতি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়ন করাই তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় দুবাইয়ের অভাবনীয় উন্নয়ন প্রত্যক্ষ করার কথাও তিনি উল্লেখ করেন।

এদিকে অনুষ্ঠানে পারফরম্যান্স প্রসঙ্গে জায়েদ খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে আসছেন। দর্শকদের আনন্দ দিতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করেন বলেও জানান তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ জায়েদ খান দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে যুক্ত আছেন। তিনি ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘অন্তর জ্বালা’ ও ‘সোনার চর’-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.