রণবীর সিং অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ধুরন্ধর টু’ মুক্তির ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। পরিচালক আদিত্য ধারের এই সিনেমা শুরু থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রাখলেও এখন আয়ের গতিতে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। বক্স অফিস বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৩৭তম দিনে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩৭ লাখ রুপি। এতে করে দেশীয় বাজারে মোট আয় পৌঁছেছে প্রায় ১১২৪ কোটি রুপিতে।

প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করে প্রায় ৬৭৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় হয় ২৬৩ কোটি, তৃতীয় সপ্তাহে ১১০ কোটি, চতুর্থ সপ্তাহে ৫৪ কোটি এবং পঞ্চম সপ্তাহে প্রায় ২০ কোটি রুপি। পরিসংখ্যান অনুযায়ী প্রতি সপ্তাহেই আয়ের হার কমেছে, যা দর্শক আগ্রহে কিছুটা ভাটার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে সিনেমাটিতে জেমিল জামালি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া অভিনেতা রাকেশ বেদীর পারিশ্রমিক নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তিনি প্রায় ৫০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন এবং সিনেমার সাফল্যের পর প্রযোজনা সংস্থা তাকে অতিরিক্ত ১ কোটি রুপি পুরস্কার দিয়েছে। তবে এ বিষয়ে রাকেশ বেদী জানিয়েছেন, তার ব্যাংক হিসাবে এখনো এমন কোনো অর্থ জমা পড়েছে বলে তিনি জানেন না।
আরও পড়ুন: ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে
‘ধুরন্ধর টু’-তে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, গৌরব গেরা, দানিশ পান্ডরসহ অনেকে। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে এখন পর্যন্ত তিন হাজার কোটিরও বেশি আয় করেছে, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


