Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যানকে পেটালেন ইউপি সদস্য
বিভাগীয় সংবাদ

দুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যানকে পেটালেন ইউপি সদস্য

By Mynul Islam NadimMarch 12, 20262 Mins Read

রাজশাহীর দুর্গাপুরে ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে দ্বন্দ্বের জেরে নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর (বউবাজার) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজাদ আলী সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কার্ড

Advertisement

অভিযোগ সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাদ আলী সরকার বুধবার বেলা ১১টার দিকে সরকারি কাজের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এ সময় শ্যামপুর এলাকায় তার পথরোধ করেন ইউপি সদস্য রেজাউল এবং আক্কাস, বিপ্লব হোসেনসহ ৫-৭ জন।

অভিযুক্তরা আজাদ আলীর কাছে থাকা ভিজিএফ কার্ডের তালিকা, তার স্বাক্ষর করা ১ লাখ ২০ হাজার টাকার চেক, নগদ প্রায় ৪৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যান। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান এবং অভিযুক্ত ইউপি সদস্য উভয়েই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ভিজিএফ কার্ডের তালিকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপি চেয়ারম্যান মো. আজাদ আলী সরদার বলেন, সরকারি কাজে উপজেলা পরিষদে যাওয়ার পথে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করা হয়েছে। আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, চেক ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রেজাউলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026

Latest News

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa