আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এমনটিই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের আঘাত

Advertisement

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।

দুই দেশে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ২ হাজার ৬০০র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। এর মধ্যেই হতাহতের সংখ্যা বাড়ছে।

ইউরোপে ডব্লিউএইচওর জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মালউড এএফপিকে বলেন, আরও ভবন ধসের শঙ্কা রয়েছে। হতাহত প্রাথমিক সংখ্যার আট গুণ হতে পারে।

তিনি বলেন, ভূমিকম্পে আমরা দুর্ভাগ্যবশত সবসময় একই বিষয় দেখতে পাই। তা হলো হতাহতের প্রাথমিক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া।

এক বাংলাদেশি নিখোঁজ, ৩৫ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.