লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতির নিয়মে আসছে শীত। ঠান্ডা পরিবেশে শীতকালীন সব সবজির পুষ্টিগুণে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার ওপর যদি সে খাবার পেট ভরে খেলেও না থাকে ওজন বাড়ার ভয়, তাহলে তো কথাই নেই!

Advertisement

পুষ্টিবিদরা বলছেন, ঠান্ডা পরিবেশই হাই রিচ খাবার খাওয়ার শ্রেষ্ঠ সময়। তাই বাড়িতে এ সময় প্রায়ই তৈরি করতে পারেন ম্যাজিকেল এ খাবারটি।

ওজন নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী এ ম্যাজিকেল খিচুড়ি বানাতে প্রয়োজন হবে ওটস। চাল ও ডালের পরিবর্তে খিচুড়ি তৈরিতে ওটস ব্যবহার করেই পেট ভরে খেয়ে ওজন কমাতে পারবেন আপনি। আসুন জেনে নেয়া যাক, ম্যাজিকেল একই সঙ্গে পুষ্টিকর ওটসের খিচুড়ির সহজ রেসিপি।

ওটসের তৈরি খিচুড়ি পেট ভরে খেলেও ওজন বাড়বে না। ছবি: সংগৃহীত

খিচুড়ির তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: সরিষা তেল ১/৩ কাপ, তেজপাতা ১টি, এলাচ ৩টি, দারুচিনি টুকরো ২ টি, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চামচ, হালকা ভেজে নেয়া ওটস ৬ কাপ, কিউব করে কাটা পেঁপে ও লাল ক্যাপসিকাপ ১/২ কাপ, টমেটো ও গাজর কিউব করে কাটা ১/২ কাপ, গরম পানি পরিমাণমতো, কাচা মরিচ ৬ টি, গরম মসলার গুঁড়া ১/২ চামচ, কেওড়ার জল ১ চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: একটি প্যানে ১/৩ কাপ পরিমাণ সরিষার তেল দিন। তেল গরম হলে কিছু প্রথমে তেজপাতা, এলাচ, দারুচিনি দিন। ফ্লেভার ছড়ানোর জন্য অপেক্ষা করুন। এবারে পেয়াজ কুঁচি হালকা বাদামি করে ভেজে নিন। এখন একে একে সব মশলা ও সব সবজি দিয়ে রান্না করুন ৫ মিনিটের মতো। এখন হালকা ভেজে রাখা ওটস যোগ করুন। মশলা ও সবজির সঙ্গে ওটস ভালোভাবে মিশিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। এবারে গরম পানি দিন অপেক্ষা করুন সব সিদ্ধ হওয়ার জন্য।

চুলার আঁচ মিডিয়ামে রাখুন। পানি হালকা শুকিয়ে আসতে শুরু করলে গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে নিবেন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিন ১ মিনিট। শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর পর ১ চামচ কেওড়ার জল ছিটিয়ে দিন। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু ওটসের তৈরি ওজন কমানোর ম্যাজিক্যাল খিচুড়ি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.