দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ফিটনেস, সৌন্দর্য সচেতনতা এবং ভিন্নধর্মী জীবনযাপনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলে আবারও খবরের শিরোনাম হয়েছেন এই তারকা।

প্রাণী

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে প্রচলিত ডায়েট মেনে চলার চেয়ে নিজের মতো করেই খাওয়াদাওয়া করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি খেতে ভালোবাসি এবং আমি খাই। আমার মনে হয় মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন। অনেকেই ডায়েট মেনে বিদেশি খাবার খায়, কিন্তু আমি তেমনটা করি না।’

তবে এই খাদ্যাভ্যাসের পেছনে রয়েছে মানসিক পরিবর্তনও। জয়া জানান, বর্তমানে মাছ বা ডিম খেতেও অস্বস্তি অনুভব করেন তিনি। ‘ইদানিং তো ডিমও খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি-এটি আমার একটি মানসিক সমস্যা’- বলেন তিনি।

প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়েই এই অনুভূতির জন্ম হয়েছে বলে জানান জয়া। তার কথায়, ‘আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ শুরু করি, তখন থেকেই এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের খাবার খেয়ে ফেলছি।’

তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এলেও পুষ্টির গুরুত্ব অস্বীকার করেন না এই অভিনেত্রী। তিনি মনে করেন, সবারই নিয়মিত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন, বিশেষ করে নারীদের।

খাবারের পছন্দ প্রসঙ্গে জয়া আহসান মজার মন্তব্য করে বলেন, ‘শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না দিলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের জাতীয় খাবার।’

এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার জন্য অপরিহার্য বলেও জানান তিনি।

সবজি ও কাঁচা খাবারের প্রতি ছোটবেলা থেকেই তার ঝোঁক রয়েছে। অনেকেই মজা করে বলেন, তিনি নাকি সবকিছু কাঁচাই খান। তবে এ বিষয়ে জয়ার ব্যাখ্যা, ‘সবকিছু কাঁচা খাই না, তবে অনেক কিছু কাঁচা খেতে পারি।’

সব মিলিয়ে, অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরে ভক্তদের কাছে আরও একবার নিজেকে নতুনভাবে তুলে ধরলেন জয়া আহসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.