Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঈদ আনন্দ নেই স্বজনহারা জেলে পরিবারগুলোতে
খুলনা বিভাগীয় সংবাদ

ঈদ আনন্দ নেই স্বজনহারা জেলে পরিবারগুলোতে

By Shamim RezaApril 11, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঈদ আনন্দ নেই বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালি গ্রামের স্বজনহারা জেলে পরিবারগুলোতে। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটে এসব পরিবারের।

eid

Advertisement

হারানো স্বজনদের স্মৃতিই বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাদের। সরকার ও বিত্তবানদের সহযোগিতা চায় স্বজনহারা জেলে পরিবারগুলো।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বগা জেলে পল্লিতে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরের বারান্দায় প্লাস্টিকের চেয়ারে বসে গভীর মনোযোগে বাবার ছবি দেখছে ১০ বছর বয়সী হামিম। ঈদে অন্য শিশুরা বাবাদের সান্নিধ্য পেলেও, সে সুযোগ নেই তার।

নয় বছর আগে মাত্র নয় মাস বয়স ছিল হামিমের। তখন তার বাবা অলিয়ার রহমান সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। এরপর থেকেই বাবার ছবিই ভরসা হামিমের।

কচুয়া উপজেলার বগা ও চারাখালি গ্রামের জেলেপল্লীতে অন্তত ৩০টি পরিবারের গল্প এমনই। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি এসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যরা।

জীর্ণশীর্ণ ঘরে বসবাস আর, অনাহারে-অর্ধাহারে দিন কাটে সাগরে প্রাণ হারানো জেলেদের পরিবারের। তীব্র আর্থিক সংকটে ঈদ আনন্দ আসে না এসব পরিবারে। উৎসবের রং লাগে না পরিবারগুলোতে।

সাগরে মাছ ধরতে গিয়ে মারা যাওয়া মহিদুল মোল্লার মা হাছিয়া বেগম বলেন, সাগরে গিয়ে আমার একমাত্র ছেলে মারা গেছে। তিনটি ছোট ছোট সন্তান রেখে গেছে। এরপর থেকে কীভাবে যে আমাদের দিন কাটে, তা কাউকে বোঝানো যাবে না। কখনও খেয়ে, আবার কখনও না খেয়ে যায় আমাদের জীবন।

মহিদুলের স্ত্রী মুরশিদা বেগম বলেন, আসলে আমাদের দেখার কেউ নেই। স্বামী মারা যাওয়ার পরে আর কেউ খোঁজও নেয় না। বেঁচে থাকলে ছেলেদের কখনো সাগরে পাঠাব না, বলেই কান্নায় ভেঙে পড়েন মধ্যবয়সী এ নারী।

অলিয়ার রহমানের স্ত্রী নুরুন নাহার বেগম বলেন, গরিবের আবার ঈদ কীসের। তিন বেলা খেতেই পারি না, আবার ঈদ। ছোট ছেলেকে নয় মাসের রেখে স্বামী মারা গেছে। ছেলের বয়স ১০ বছর। কবে যে ওরে ঈদে নতুন জামা দিয়েছি, মনে নেই।

সাগরে মাছ ধরতে যাওয়া জেলে আবুল হোসেন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে আসলে যা পাই, তাতে সঞ্চয় করার কোনো উপায় থাকে না। এ অবস্থায় যে জেলেরা মারা যান, তাদের পরিবার খুবই সংকটে পড়ে। কী যে কষ্টে থাকে পরিবারগুলো, তা বলে শেষ করা যাবে না।

মো. আইয়ুব আলী নামের এক জেলে বলেন, সাগরে আমার দুই ভাই মারা গেছেন। এরপরও সাগরে যাই। কারণ অন্য কোনো কাজ শিখিনি। লেখাপড়া জানি না। আর্থিক কষ্ট ও জীবনের ঝুঁকি থাকার পরও বংশ পরম্পরায় বাধ্য হয়ে সাগরে মাছ ধরতে যাই। হয়ত সাগরেই যাবে জীবন।

বগা ও চারাখালি গ্রামে চার শতাধিক জেলে থাকলেও সরকারি সুবিধা হিসেবে চাল পান মাত্র ১৫৩ জন। তাদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবি জানান মৎস্যজীবী নেতা ইব্রাহিম আমানি।

তিনি বলেন, আসলে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ সাগরে মাছ ধরে জীবনযাপন করেন। কিন্তু তারা তেমন কোনো সহযোগিতা পান না। এলাকার সব জেলেকে সরকারি সহযোগিতার আওতায় আনা উচিত।

জেলে ও মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২০১৫ সালে ১৯ জন এবং ২০২২ সালে ৮ জনসহ গত ১০ বছরে বগা ও চারাখালি গ্রামের অন্তত ৩০ জন জেলে প্রাণ হারিয়েছেন ।

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, বগা ও চারাখালি এলাকার জেলেরা আর্থিক কষ্টে থাকেন। সব জেলে সরকারি চালও পান না। ২০১৫ সালে মারা যাওয়া ১৯ জনের পরিবার এখনো সরকারি সহযোগিতা পায়নি।

ঈদে আত্মীয়-স্বজনের খোঁজ-খবরের বিষয়ে ধর্মীয় নির্দেশনা

জেলেদের কার্ড বাড়ানো ও নিহত জেলেদের সরকারি সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান এ জনপ্রতিনিধি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa