জুমবাংলা ডেস্ক : ভোলা সদর উপজেলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে বটির আঘাতে নাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহে আলম ছেলে। সকাল ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদের দিন

Advertisement

এদিকে খবর পেয়ে নাহিদকে আঘাতকারী রায়হানকে আটক করেছে পুলিশ। আটক রায়হান একই ইউনিয়নের চৌমুহনী গ্রামের বশির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রায়হানের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রায়হান তাঁর স্ত্রীকে মারধর শুরু করে। এ সময় প্রতিবেশী নাহিদ ঈদের দিনে ঝগড়া দেখে তাদের থামাতে যায়। এক পর্যায়ে রায়হানের বটির আঘাতে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশি পাল বলেন, নাহিদকে গলা কেটে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোরবানির মাংস বিতরণে যত ভুল প্রচলন

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.