আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ রোববার এ তথ্য জানিয়েছে।

Advertisement

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

মুসলমানদের দ্বিতীয় উৎসব কুরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহাতেও কড়াকড়ি অবস্থানে ছিল ইসরাইলি সেনারা। এমনকি ঈদের দিন কুরবানি করতেও বাধা দিয়েছে দখলদার বাহিনী।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় নামাজ আদায়ে আসা-যাওয়ার পথে অনেকে ইসরাইলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। যা এখনো অব্যাহত আছে। ভয়াবহ নৃশংসতার মধ্যেই ঈদুল ফিতরের পর ঈদুল আজহা উদযাপন করছে ফিলিস্তিনের অসহায় মানুষ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.