ঈদুল আজহার আনন্দঘন সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আঁখি স্থানীয় বাসিন্দা চালক আব্দুল্লাহর মেয়ে এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করছিল আঁখি। এ সময় হঠাৎ করেই গলায় মাংসের একটি টুকরো আটকে যায়। মুহূর্তেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসিখুশি এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। লোকনাথপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



