সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধলেন ছোটপর্দা থেকে বড়পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আসন্ন ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘রকস্টার’, যেখানে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।

রকস্টার

Advertisement

এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন।

পোস্টারে দেখা যায়, সবুজ প্রকৃতির মনোরম পরিবেশে রোমান্টিক মুহূর্তে রয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর শাকিবও চোখ বন্ধ করে সেই মুহূর্ত অনুভব করছেন।

পোস্টার প্রকাশের সময় ক্যাপশনে একটি গানের লাইন যুক্ত করা হয়—“জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…।”

‘রকস্টার’ সিনেমাটি নির্মিত হচ্ছে সান কমিউনিকেশনের ব্যানারে এবং পরিচালনা করছেন আজমান রুশো। জানা গেছে, গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে এর কাজ চলছে। ইতোমধ্যে সিনেমাটির অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.