গোপাল হালদার, পটুয়াখালী : সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল মঙ্গলবার পটুয়াখালীর অন্তত ২৫ গ্রামে ঈদুল আযহা উদযাপিত হবে।

Eid

Advertisement

রবিবার (১৬জুন) সকাল সারে ৮টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আবদুল গনি।

এছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার মানুষ আগামীকাল ঈদ উদযাপন করবে।

তারা সবাই বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আবদুল গনি জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে এখানকার মানুষ একদিন আগে ঈদ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবারও তারা ঈদুল আযহা উদযাপন করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.