Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ–মিমের ‘মালিক’
বিনোদন

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ–মিমের ‘মালিক’

By Mynul Islam Nadimমে 22, 20262 Mins Read

গত বছরের শেষ দিকে পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে শুরু হয় ‘মালিক’ সিনেমার শুটিং। শুরুতে ধারণা করা হয়েছিল, সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পাবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন মুক্তি পায়নি। এরপর থেকেই গুঞ্জন চলছিল যে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে।

মালিক

Advertisement

গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানায়, ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মালিক’।

অ্যাকশনধর্মী গল্পে নির্মিত এই সিনেমায় দেখা যাবে এক জেদি মানুষের সংগ্রামের কাহিনি। মায়ের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিশোধের পথে নামা এক তরুণ কীভাবে সময়ের সঙ্গে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেই গল্পই উঠে এসেছে সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্ন রূপে। অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে তিনি মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

নির্মাতা সাইফ চন্দন জানান, এটি মূলত অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে শক্তিশালী গল্প রয়েছে। তাঁর মতে, অভিনয়শিল্পীরা দারুণভাবে কাজ করেছেন এবং পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমক পাবেন। তিনি আশা প্রকাশ করেন, সিনেমাটি দর্শকদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা হবে।

বর্তমানে সিনেমাটির শেষ পর্যায়ের পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে কলকাতায়। ঈদে মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, তারা ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সিনেমা হলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপর প্রচারণা শুরু হবে।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাপলুডু’ সিনেমায়, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির তালিকায় আরও বেশ কয়েকটি আলোচিত সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘তছনছ’, ‘অফিসার’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘মাসুদ রানা’ এবং ‘নাকফুলের কাব্য’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মালিক
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

জুন 13, 2026
অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

জুন 13, 2026
কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

জুন 13, 2026
Latest News
নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

নুসরাত ফারিয়া

আমরা আজকাল একটু তোপের মুখেই থাকি : নুসরাত ফারিয়া

Imran Hasmi

শুটিং সেটে ‘বার’ লেখা সাইনবোর্ড ঘিরে স্থানীয়দের উত্তেজনা

জাহ্নবী

মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

অক্ষয় কুমার

অভিনয় থেকে অবসরের গুঞ্জন অক্ষয় কুমারের

কোয়েল

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিদ্যুৎমন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট : বিদ্যুৎমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa