জাতিসংঘ জানিয়েছে, লেবাননে গত এক সপ্তাহে ১৫ শিশু নিহত এবং ৬২ জন আহত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই পরিসংখ্যানকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সংঘাত চলাকালেও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক।
সংস্থাটির মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত দিনে মোট ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ১৫ জন নিহত এবং ৬২ জন আহত। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ জন শিশু হতাহত হয়েছে।
তিনি আরও জানান, আহত ও নিহত শিশুদের অধিকাংশই দক্ষিণ লেবাননে বিমান হামলার শিকার হয়েছে। এক দিনেই সাত শিশু নিহত এবং ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



