Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ই-সিগারেট বন্ধে সরকারকে নোটিশ
জাতীয়

ই-সিগারেট বন্ধে সরকারকে নোটিশ

By Shamim RezaNovember 13, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ই-সিগারেটের উৎপাদন, আমদানি, বিপণন, বিক্রয়, বিজ্ঞাপন ও এর ব্যবহার বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির এ নোটিশ পাঠান।

ই-সিগারেটের উৎপাদন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ছয়জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট আজকাল তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি এ ব্যাটারিচালিত যন্ত্রের ভেতর একটি প্রকোষ্ঠ থাকে। তার মধ্যে ভরা থাকে বিশেষ ধরনের তরল মিশ্রণ। যন্ত্রটি গরম হয়ে ওই তরলের বাষ্পীভবন ঘটায় এবং ব্যবহারকারী সেই বাষ্প টেনে নেন ফুসফুসে, যা ধূমপানের অনুভূতি দেয়। এ পদ্ধতিকে বলে ‘ভেপিং’।

আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের গবেষণা জানাচ্ছে, ই-সিগারেটে স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৭১ শতাংশ পর্যন্ত। কণ্ঠনালি ও হৃদরোগের ঝুঁকি বাড়ে যথাক্রমে ৫৯ ও ৪০ শতাংশ পর্যন্ত। এর ফ্লেভারিং এজেন্টের কারণে শ্বাসতন্ত্র, লিভার, কিডনির দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ে। শুধু তা-ই নয়, ই-সিগারেটের নিকোটিন গর্ভজাত শিশু মেধা বিকাশ ও গর্ভবতী মায়েদের জন্য ভয়ানক বিপজ্জনক। সিগারেটের ধোঁয়া এবং যন্ত্রে রক্ষিত লিকুইড শিশুদের জন্য হয়ে উঠতে পারে অত্যন্ত ভয়ংকর। এটি ব্যবহারকারী তথা অন্যদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

বাংলাদেশে ই-সিগারেট বন্ধে এখনো পর্যন্ত কোনো আইন চূড়ান্ত হয়নি।

গত ২০২১ সালে ১৫৩ জন সংসদ সদস্য এক চিঠিতে ই-সিগারেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রধানমন্ত্রীর বরাবরে একটি চিঠি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ই-সিগারেট বন্ধের নির্দেশনা দিয়েছেন। প্রচলিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ সংশোধন করে ই-সিগারেট বন্ধের জন্য একটি প্রস্তাবিত আইন প্রস্তাব করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত উক্ত আইনটি আলোর মুখ দেখেনি।

এ বিষয়টি উল্লেখ করে ই-সিগারেটের বাজারজাত, আমদানি, রপ্তানি, বাণিজ্যিকীকরণ, বিজ্ঞাপন ও ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নোটিশটি পাঠানো হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, লিংকইন, টুইটার এবং অনলাইন কোম্পানি দারাজ, ইবে, ই-শপসহ সব মাধ্যমে ই-সিগারেটের বাণিজ্যিকীকরণ বিজ্ঞাপন বন্ধ করার জন্য বলা হয়েছে।

কোন জিনিসটা ছেলেদের মোটা আর মেয়েদের সরু হয়

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে মামলা দায়ের করে ই-সিগারেট বন্ধের নির্দেশনা চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ই-সিগারেট ই-সিগারেটের উৎপাদন নোটিশ বন্ধে সরকারকে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 6, 2026
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

February 6, 2026
Latest News
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

তদন্ত

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

সিদ্ধান্ত

‘বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.