Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এলন মাস্ককে সমর্থন করেছিলেন যুবকটি, তারপর যা ঘটলো
আন্তর্জাতিক ওপার বাংলা

এলন মাস্ককে সমর্থন করেছিলেন যুবকটি, তারপর যা ঘটলো

By Shamim RezaMarch 19, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আক্রমণের জন্য সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা ও স্পেসএক্সের কর্ণধার এলন মাস্ক। সরাসরি টুইট করে পুতিনকে একক যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।

এলন মাস্ক

Advertisement

এরপরই ঘটেছে এক অবাক করা ঘটনা। মহারাষ্ট্রের পুনের এক যুবক এই ঘটনার রাতারাতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট টুইটারে জনপ্রিয় হয়ে উঠেছেন। টুইটারে তিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির সঙ্গে কথা বলার থেকে তার ফলোওয়ারের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। অনেকেই রসিকতা করে পুনের ওই যুবককে ধনকুবের এলন মাস্কের ‘টুইটার বন্ধু’ নামে অভিহিত করেছেন।

এবার মূল ঘটনায় ফিরে আসা যাক। বর্তমানে ২৩ বছর বয়সী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই যুবক প্রণয় পাঠোলে চার বছরে আগে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। সেই সময় থেকেই এলন মাস্ককে তিনি নিজের আদর্শ মনে করতেন।

সমাজমাধ্যমে টেসলার স্বয়ংক্রিয় উইন্ডস্ক্রিনের প্রশংসা করে তিনি একটি টুইট করেছিলেন। মাস্ক তৎক্ষনাৎ তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। সেই সময় থেকে মাস্ক ও প্রণয় টুইটাকরে বন্ধু। টেসলার সিইও ও প্রণয় নিয়মিত টুইটারে কথা বলেন।

বর্তমানে প্রণয় পাঠোলে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেসে কর্মরত। টুইটারে তার ফলোওয়ারের সংখ্যা ১ লক্ষেরও বেশি। তিনি একটি টুইট নিজের অ্যাকাউন্টে পিন করে রেখেছেন। সেই টুইটে এলন মাস্ককে রিপ্লাই করেছেন।

বিশাল ক্ষতির মুখে প্রভাসের ‘রাধে শ্যাম’!

টুইটটিতে ইতিমধ্যেই ২৮ হাজার রিটুইট হয়েছে এবং ১ লক্ষ ৩৮ হাজার লাইক পড়েছে। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রণয় জানিয়েছেন, “যখন এলন মাস্ক প্রথমবার আমার টুইটে রিপ্লাই করেছিল সেটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল।

এখন বিষয়টা আমার কাছে সাধারণ হয়ে গিয়েছে। কারণ নিয়মিত টুইটারে সরাসরি মেসেজে তাঁর সঙ্গে আমার কথা হয়।” সম্প্রতি পুতিনকে মাস্কের চ্যালেঞ্জ করা নিয়ে প্রণয় জানিয়েছেন, পুতিনকে চ্যালেঞ্জ করে তিনি কোনও ভুল কাজ করেননি বরং ইউক্রেনে স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিসের লিঙ্ক পাঠিয়ে তিনি সেই নিজেকে অনন্য প্রমাণ করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa