Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত
ঢাকা বিভাগীয় সংবাদ

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

By Saiful IslamJuly 8, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীরক্ষা বাঁধের মাত্র ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেই বালু দিয়ে জিও ব্যাগ ভরে ভাঙনরোধের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এ কাজে পানি উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।

Manikganj

Advertisement

ঘটনাটি জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকায় কালীগঙ্গা নদীতে।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, লেমুবাড়ি এলাকায় নদীভাঙন রোধে আগে ব্লক ফেলে তীর সংরক্ষণের কাজ করা হয়েছিল। তবে নদীর তীরের দুটি অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় ব্লক সরে গেছে। সেই ভাঙন ঠেকাতে ভাঙনকবলিত স্থান থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নদীর মধ্যে ট্রলারে বসানো ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু দিয়ে জিও ব্যাগ ভর্তি করে আরেকটি ট্রলারের মাধ্যমে ভাঙনকবলিত স্থানে এনে ফেলা হচ্ছে।

ঘটনাস্থলে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামাল হাসানকে কাজ তদারকি করতে দেখা যায়। তার কিছু দূরে সাব-ঠিকাদারের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকার এত কাছ থেকে বালু উত্তোলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, যেখানে নদীভাঙন চলছে, তার কাছ থেকেই বালু তুলে আবার সেই স্থানেই মেরামত কাজ করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে।

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “নদীর পাড় ভেঙে গেলেও আমাদের কিছু বলার নেই। আমরা সাধারণ মানুষ। আমাদের কথা কে শুনবে, কার কাছেই বা বলব?”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, “এখান থেকে বালু তোলার কারণে আমাদের বাড়িঘর ও ফসলি জমি যেকোনো সময় নদীতে বিলীন হতে পারে। যারা এই কাজ করছে তারা প্রভাবশালী। তাই প্রতিবাদ করার সাহস পাই না।”

অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামাল হাসান বলেন, “নদীর এক পাশে চর জেগে উঠলে অন্য পাশে ভাঙন দেখা দেয়। তাই নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে ওই পাশের চর কেটে বালু উত্তোলন করা হচ্ছে।”

তবে ভাঙনকবলিত অংশের এত কাছে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, “ভাঙনের পাশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ ভরার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”

এ বিষয়ে সাব-ঠিকাদার ওবাইদুর রহমান মুঠোফোনে বলেন, “ওই স্থান থেকে আর বালু উত্তোলন করা হবে না। আমি এখনই ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছি। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে ওখান থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। সবকিছু ম্যানেজ করেই তো আমাদের কাজ করতে হয়।”

পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (এসডিই) আশরাফুল ইসলাম বলেন, “ড্রেজার মেশিন সরিয়ে নিতে বলা হয়েছে। ভাঙনকবলিত অংশের উজান বা ভাটি থেকে প্রয়োজনীয় বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa