Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইমামের স্বাক্ষর জাল করে মসজিদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত!
বিভাগীয় সংবাদ রংপুর

ইমামের স্বাক্ষর জাল করে মসজিদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত!

By iNews DeskMarch 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় মসজিদ সংস্কারের জন্য সরকারি বরাদ্দের টাকা ইমামের স্বাক্ষর জাল করে তুলে নেওয়ার অভিযোগ ‍উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জানানো হয়েছে। গত ১৪ মার্চ মসজিদ কমিটির সভাপতির ভাতিজা লোকমান হাকিম এই অভিযোগ করেন।

ইমামের স্বাক্ষর জাল করে মসজিদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত!

Advertisement

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে উপজেলার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে ২৫ হাজার টাকা পেলেও বাকি ২৫ হাজার পাননি তাঁরা।

লোকমান হাকিম বলেন, ‘আমরা মসজিদের টাকার বিষয়ে কয়েকবার পিআইও অফিসে গিয়েছি। ওখানকার লোকজন আমাদের পাত্তাই দেয়নি। তারা বলে, আমাদের নামে নাকি বরাদ্দ আসেনি। গত বৃহস্পতিবার আমরা মসজিদ কমিটির লোকজন উপজেলা পিআইও অফিসে গিয়ে রাগারাগি করি। তখন পিআইও অফিসের মাসুদ রেজিস্ট্রার খুলে দেখেন আমাদের ইমাম সাহেবের স্বাক্ষর জাল করে কে বা কারা টাকা তুলে নিয়েছেন।’

লোকমান হাকিম আরও বলেন, ‘পিআইও অফিসের সহকারী মাসুদ রানা পরে আমাদের বলেন, আমরা যেন আমাদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি। পরে লিয়াকত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের ১৫ হাজার টাকা দিতে চান। বাকি ১০ হাজার টাকার কথা বললে তিনি বলেন, ওটা মসজিদের লস। আমরা ১৫ হাজার টাকা না নেওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে উপজেলায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কেন মসজিদ কমিটিকে টাকা দিতে যাব? পিআইও অফিসের মাসুদ রানার ঝামেলা আমাকে বলেছে। তাই আমি তা সমাধান করার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের সহকারী মাসুদ রানা কোনো জবাব না দিয়ে বলেন, ‘কাল অফিস খোলা আছে, আপনি অফিসে আসেন সাক্ষাতে কথা বলি। আর না হলে আপনি কখন সময় পান বলেন দেখা করি।’

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম বলেন, ‘এ প্রকল্প আগের পিআইও অফিসারের। ইউএনও স্যার আমাকে তদন্তের জন্য বলেছেন। আগামীকাল তদন্ত করে দেখি। তারপর আপনাকে বিষয়টি জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘অভিযোগ পেয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনা তদন্ত করতে বলেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র : আজকের পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa