জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Emon

Advertisement

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পল্লবী থেকে সেনাবাহিনীর সহায়তায় মোস্তাফিজুর রহমান পারভেজ নামের ওই আসামিকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পারভেজ পল্লবীর ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পল্লবী থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ইমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ইমনকে স্থানীয় আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আম্রপালি দুবের লাস্যময়ী ড্যান্স দেখে নিয়ন্ত্রণহীন পবন সিং

এর আগে ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম; ৫ অক্টোবর পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি; ১৯ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত এবং ২০ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মিন্টুকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানা পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.