Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে চড়ে দেশে ফিরলেন প্রবাসী প্রকৌশলী
বিভাগীয় সংবাদ রংপুর

বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে চড়ে দেশে ফিরলেন প্রবাসী প্রকৌশলী

By Saiful IslamMay 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : হেলিকপ্টার নামলো প্রত্যন্ত এলাকার এক স্কুল মাঠে, তা থেকে বেরিয়ে এলেন এক দম্পতি। চারপাশে উৎসুক জনতা।

helicoptar

Advertisement

মঙ্গলবার (৭ মে) দুপুরে এমন এক ভিন্ন আয়োজনের দেখা মিলল পঞ্চগড়ের বোদা উপজেলায় মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া মডেল হাই স্কুল মাঠে।

জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শহিদুল ইসলাম শহিদ নববধূকে হেলিকপ্টারে নিয়ে গ্রামের বাড়ি আসার স্বপ্ন থেকেই এ উদ্যোগ বলে বলছে পরিবারের সদস্যরা। ফুল দিয়ে তাদের অভিনন্দনও জানিয়েছেন সবাই।

আরও জানা গেছে, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আলোক পাড়া গ্রামের বাসিন্দা শহর আলী ও রহিমা বেগমের ছেলে পঞ্চম ছেলে শহিদুল ইসলাম। ২০০৭ সালে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন। এরপর প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে নিজের কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করে আসছেন। এর মধ্যে ২০২৩ সালের নভেম্বরে উভয় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরীয়ান এ তরুণীকে বিয়ে করে জীবনসঙ্গী করেন তিনি।

এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে। তারা বলেন, টিভি ও মোবাইলে হেলিকপ্টারের অনেক ছবি দেখেছি। কিন্তু কখনও সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। মঙ্গলবার আমাদের এলাকার ছেলে এ সুযোগ করে দিয়েছে। তাই আমরা পরিবারের সদস্যরা মিলে হেলিকপ্টার ও নববধূকে দেখতে এসেছি।

আলেয়া বেগম নামে আরেক নারী বলেন, কয়েকদিন ধরে শুনছি আমাদের এলাকায় বিদেশি বউ হেলিকপ্টারে আসবেন। তাই আমরা সকাল থেকে তাদের দেখতে স্কুল মাঠে অপেক্ষা করছি।

এদিকে আমিরুল হক ও নুরুল ইসলাম বলেন, আজ আমাদের অনেক ভালো লাগছে। কারণ আমাদের এলাকার ছেলে শহিদ বিদেশ থেকে হেলিকপ্টারে ফিরেছেন, সঙ্গে নতুন বিদেশি বউ নিয়ে এসেছেন। তাদের দেখে আমরা সবাই খুবই আনন্দিত। এছাড়া হেলিকপ্টার দেখার স্বপ্নও আমাদের পূরণ হয়েছে।

শহিদের বড় ভাই রবিউল ইসলাম বলেন, আমার ছোট ভাই সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে থাকছে। সে সেখানে বিয়ে করে নতুন বউকে নিয়ে এবার প্রথম নিজ দেশে এসেছে। তার ইচ্ছা ছিল নববধূকে হেলিকপ্টারে নিয়ে আসবে। তাই তাদের আসার পর আমরা তাদের বরণ করে নিয়েছি।

প্রকৌশলী শহিদুল ইসলাম শহিদ বলেন, দীর্ঘসময় ধরে সিঙ্গাপুরে থাকছি। আমার স্বপ্ন ছিল হেলিকপ্টার করে আমার স্ত্রী ও ডাইরেক্টরকে নিয়ে বাংলাদেশে আসা। সেই স্বপ্ন থেকে আজ নিজ জন্মভূমিতে ফিরেছি। খুব ভালো লাগছে, আমাদের বরণ করে নিতে পরিবারের পাশাপাশি এলাকার মানুষ এসেছে। তবে আরও ভালো লাগছে, যে স্কুল থেকে পড়াশোনা করে আজ আমি বাইরে, সেই স্কুলের মাঠেই আমাদের হেলিকপ্টার অবতরণ হয়েছে।

এদিকে, এমন ভালোবাসা পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সিঙ্গাপুরীয়ান ওই নববধূ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026

Latest News

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa