ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কঠোর নিয়মনীতির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখন থেকে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষকদের বদলি নিয়ে যে অনৈতিক বাণিজ্য বা সিন্ডিকেট রয়েছে, সেটিও পুরোপুরি বন্ধ করা হবে। বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।”
এর আগে গতকাল দায়িত্ব গ্রহণের পর শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে, পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের মতো কলঙ্কিত অধ্যায় আর ফিরে আসবে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, “অতীতে আমি দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


