আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি।

Advertisement
এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের।
তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



