Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ মন্ত্রীদের আলোচনা
আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ মন্ত্রীদের আলোচনা

By Tarek HasanMay 28, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা। আয়রাল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই’র বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হামলা বন্ধ

Advertisement

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছে।

মার্টিন বলেন, ইসরায়েল যদি রাফায় আক্রমণ বন্ধ করার জন্য আইসেজের রায় মেনে না নেয়, তাহলে সম্ভাব্য ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করে ইইউ।

আয়ারল্যান্ড এ নিষেধাজ্ঞা সমর্থন করবে বলেও উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্টিন। তিনি বলেন, ‘ইসরায়েলের কাছ থেকে যদি যুদ্ধ বন্ধে সম্মতি না পাওয়া যায়, তবে আমাদের সব বিকল্পগুলো বিবেচনা করতে হবে।’ এটিই প্রথমবার ইইউর মন্ত্রীরা ‘নিষেধাজ্ঞার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’ করলেন।

মার্টিন আরও বলেন, যেসব ইসরায়েলি কর্মকর্তা পশ্চিম তীরে সহিংসতা সৃষ্টি ও বসতি স্থাপনকারীদের সহায়তা সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি উত্থাপন করেছেন, বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে আলোচনা করতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেন। ইউ মন্ত্রীরা সৌদি আরব, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল সোমবার ব্রাসেলসে অনানুষ্ঠানিক আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে কীভাবে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে একটি যৌথ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

গত সপ্তাহে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ঘোষণা করেছে, তারা আজ (২৮ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

অপরদিকে, জাপান ইসরায়েলকে বলেছে, রাফায় হামলা বন্ধ করার জন্য আইসিজের আদেশ বাস্তবায়ন আইনিভাবে বাধ্যতামূলক এবং অবশ্যই তা পালন করা উচিত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, টোকিও গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ দেখতে চায়। আন্তর্জাতিক বিচার আদালতের রায় আন্তর্জাতিক আইনের অনুযায়ী বাধ্যতামূলক এবং যথাযথভাবে পালন করা আবশ্যক৷

আমার অসাধারণ স্বামী, তোমাকে ভালোবাসি : পূর্ণিমা

এদিকে, রাফার আল-হাশাশিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী একজন ফিলিস্তিনি আলজাজিরাকে বলেন, ‘এটি একটি নিরাপদ অঞ্চল ছিল। এখানে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় শিবির। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। আমরা রাস্তায় মানুষ, বাস্তুচ্যুত মানুষ ও বাসিন্দাদের ছুটতে দেখেছি। এখানে কোনো (হামাস) যোদ্ধা বা কিছু ছিল না। এটি একটি নিরাপদ অঞ্চল ছিল!’

রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের একটি শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ হামলা চালানো হলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa