Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১ হাজার টাকার নোট বদলের কথা বলে ৮১ হাজার টাকা নিয়ে চম্পট
ঢাকা বিভাগীয় সংবাদ

১ হাজার টাকার নোট বদলের কথা বলে ৮১ হাজার টাকা নিয়ে চম্পট

By Tarek Hasanআগস্ট 8, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাংকের মধ্যে থেকে ১ হাজার টাকার নোট বদলের কথা বলে ৮১ হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

ব্যাংক

Advertisement

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা সোনালী ব্যাংক শাখার কাউন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সেফালী বেগম আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী আব্দুল ছত্তার মোল্যার স্ত্রী সেফালী বেগম সোমবার সকাল সাড়ে ১১টায় সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে ৫০০ শত টাকার দুইটি বান্ডিল দেওয়া হয়। টাকা উত্তোলন করে ব্যাংকের মধ্যে একটি টেবিলে টাকা গণনাকালে দুইজন অপরিচিতি লোক এসে ১ হাজার টাকার একটি বান্ডিল দিয়ে ৫০০ টাকার দুইটি বান্ডিল চায়।

তাদের দেওয়া টাকা গুণতে গেলে প্রতারকরা সেফালীর হাত থেকে টাকার বান্ডিল নিয়ে গণনা করে বলেন টাকা ঠিক আছে। সেফালী সরল বিশ্বাসে টাকার বান্ডিল ভ্যানিটি ব্যাগে রেখে ব্যাংকের বাইরে এসে আলফাডাঙ্গা বাজারের একটি ওষুধের দোকানে গিয়ে টাকা বের করে দেখতে পান ওই বান্ডিলে ১০০০ টাকার ১৪টি ও ১০০ টাকার ৫০টি নোট রয়েছে। সবমিলে ১৯ হাজার টাকা ছিল সেখানে। অথ্যাৎ, ৮১ টাকা নিয়ে দুই প্রতারক চম্পট দিয়েছেন।

আলফাডাঙ্গা সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, শুনেছি এক গ্রাহকের টাকা তুলে বাইরে যাওয়ার সময় দুই অপরিচিত ব্যক্তি নোট বদলের কথা বলে প্রতারণা করে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, গ্রাহক সোফালী বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ব্যাংকের সিসিটিভির ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

বৃষ্টির দিনে যে বিশেষ কিছু আমল করবেন

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের বলেন, খবর পাওয়ার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026
শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

জুন 21, 2026

Latest News

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa