Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ফেসবুক আইডি উধাও, মুছে ফেলা হচ্ছে চ্যাট! প্রমাণ লোপাটের চেষ্টায় কে?
বিনোদন

ফেসবুক আইডি উধাও, মুছে ফেলা হচ্ছে চ্যাট! প্রমাণ লোপাটের চেষ্টায় কে?

By Shamim RezaMarch 2, 20263 Mins Read

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়াই নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরোনো মেসেজগুলোও সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে, তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, মামলার তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং ইকরার করা অভিযোগের সত্যতা আড়াল করতেই কেউ হয়তো সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে।

প্রমাণ লোপাট

Advertisement

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ঘটনার সূত্রপাত হয়েছিল এর আগের রাতে। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৩ মিনিটে নেপালে শুটিংয়ে থাকা যাহের আলভী ফেসবুকে লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।” এর জবাবে স্ত্রী ইকরা লিখেছিলেন, “অভিনন্দন… আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন?” এই স্ট্যাটাস চালাচালির কয়েক ঘণ্টা পরই আত্মহত্যার পথ বেছে নেন ইকরা।

ইকরার মৃত্যুর পরপরই তার বন্ধু নুসরাত জাহান ত্রিশা ব্যক্তিগত মেসেঞ্জারের কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ফাঁস হওয়া সেই চ্যাট থেকে জানা যায়, স্বামী যাহের আলভী তার সহ-অভিনেত্রী ‘তিথি’র সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সন্তানের মায়া ও সংসারের কথা ভেবে ইকরা বারবার আলভীকে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আলভী ও ওই অভিনেত্রীর চরম অবহেলা এবং মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

এই ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় হাসপাতালে। ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও সেখানে যাহের আলভীর পরিবারের কেউ আসেননি। এমনকি ইকরার একমাত্র শিশুপুত্র রিজিককেও মায়ের মুখ শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে ইকরার মরদেহ তার নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকার রানদিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

একমাত্র মেয়ের এমন করুণ মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন ইকরার বাবা। তিনি গণমাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ করে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তার অল্পবয়সী মেয়েকে আলভীর মা জোর করে বিয়ে করিয়েছিলেন। মেয়ের ক্যারিয়ারের কথা ভেবে তিনি শাশুড়ির কাছে মেয়েকে ‘ভিক্ষা’ চাইলেও তারা শোনেননি। এই মৃত্যুর জন্য তিনি সরাসরি আলভী ও তার মাকে দায়ী করেন।

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে যাহের আলভী, সহ-অভিনেত্রী তিথি এবং আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিকে, এতসব ঘটনার মাঝে মূল অভিযুক্ত যাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। জানা গেছে, রবিবার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর অজ্ঞাত একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে তার ফোন ও ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। মামলার এজাহার ইমিগ্রেশনে পাঠানো হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কোথায় আত্মগোপন করেছেন, তা নিয়ে পুলিশও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

সূত্র ও ছবি : কালবেলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভিনেত্রী সুস্মিতা

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

July 7, 2026
দীপিকা

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

July 7, 2026
ইমতিয়াজ আলীর সিনেমা

পতনের পরও বক্স অফিসে বাজিমাত, ৫৫ কোটির পথে ইমতিয়াজ আলীর সিনেমা

July 7, 2026

Latest News

অভিনেত্রী সুস্মিতা

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

দীপিকা

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

ইমতিয়াজ আলীর সিনেমা

পতনের পরও বক্স অফিসে বাজিমাত, ৫৫ কোটির পথে ইমতিয়াজ আলীর সিনেমা

কৃতি

‘মিমি’র শুটিং চলাকালেই ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন কৃতি

আমির খানের স্ত্রী গৌরীর সম্পদ

আমির খানের স্ত্রী গৌরীর সম্পদের পরিমাণ কত জানেন?

অভিনেত্রী মারিয়া মিম

মারিয়া মিমের সঙ্গে কে এই যুবক, তবে কি বিয়ে করলেন আলোচিত এই মডেল?

নায়ক আমির খান

প্রেমের কারণে মাথা ন্যাড়া করেন আমির খান

শিবা শানু

নির্বাচন নিয়ে নায়িকা পলির অভিযোগের যে জবাব দিলেন শিবা শানু

anshula

বিয়ে করলেন আনশুলা, পাশে সৎবোন জাহ্নবী-খুশি

slaine-kelly

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa