Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সাকিবকে দেখে আওয়ামী লীগ অফিসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
জাতীয়

সাকিবকে দেখে আওয়ামী লীগ অফিসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

By Saiful Islamনভেম্বর 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মনোনয়নপত্র জমা দিয়ে বঙ্গবন্ধু এভিনিউএর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন দলটির নেতাকর্মীদের একাংশ।

Advertisement

মঙ্গলবার (২১ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম বিক্রির ঠিক শেষ সময়ে মনোনয়ন ফরম জমা দিতে দলীয় কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। জমা দেন নৌকা প্রতীকে লড়তে কেনা মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসনের মনোনয়নপত্র।

তবে মনোনয়ন আবেদন জমা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি রাজনীতিতে সদ্য পা দিতে যাওয়া এই ক্রিকেটার। এ সময় তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে হত্যা করে সাকিব এখন আওয়ামী লীগকে মারতে এসেছেন বলেও মন্তব্য করতে শোনা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশকে।

এদিকে সাকিব আল হাসানের কিছুক্ষণ আগেই মনোনয়নপত্র জমা দেন ঢাকা-১০ আসনে নৌকার আরেক মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ হোসেন কামাল। এসময় তিনি সাকিব আল হাসানকে এখনি রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে বলেন, তার এখনও ক্রিকেটকে সময় দেওয়ার বয়স রয়েছে।

অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল বলেন, সাকিব আল হাসান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে পৌঁছে গেছেন। তার এখনো সময় আছে। আমি মনে করি ক্রিকেটকে তিনি আরও ৪-৫ বছর সময় দিতে পারেন। ক্রিকেটকে সময় দিয়ে সময় নিয়ে ধিরে ধিরে রাজনীতিতে এলে ভালো হয়।

সাকিবকে উদ্দেশ করে তিনি আরও বলেন, মেরা আঙ্গিনায় তোমহারা কেয়া কাম হায়? সেতো ক্রিকেট খেলা নিয়ে আছে। আর আমরা আছি রাজনীতি নিয়ে। অনেক জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে এ পর্যন্ত এসেছি। একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহতও হয়েছি। এবং নেত্রীর যে কোনো নির্দেশ আমরা সুচারুরূপে পালন করে এসেছি। আমরাতো দলের সমর্থন চাইতেই পারি।

শেষ দিনে ৩৪৩ টিসহ গত চার দিনে সারাদেশের ৩০০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ হাজার ৩৬২ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩৩টি ফরম বিক্রি হয়েছে। মোট মনোনয়ন বিক্রি হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জুন 10, 2026
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জুন 10, 2026
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন 10, 2026
Latest News
পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

বিয়ে

নাসির-তামিমার বিয়ে নিয়ে আলোচিত মামলায় খালাস দিলেন আদালত

টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

অপতৎপরতা

ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa