জুমবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। থেমে নেই কন্টেন্ট ক্রিয়েটররাও। এই পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

Faraaz Karim Chowdhury

Advertisement

ফারাজ করিম লিখেছেন, ‘আমার ওপর আপনারা হতাশ, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। গত এক দশক ধরে আমার যত ভালো কাজ খারাপ কাজ, সঠিক কাজ বেঠিক কাজ, আলোচনা সমালোচনা, ভুল ত্রুটি সব আপনাদের সামনেই ছিল।’

তিনি আরও বলেন, ‘কখনো আমাকে উৎসাহ দিয়েছেন তো কখনো আমার সমালোচনা করেছেন তবে যাই করেছেন, আমার ভালোর জন্যই করেছেন। যেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে আমাকে দিয়েছেন তা আমার ভাবনার বাইরে ছিল। আমার জীবনে যতগুলো ভালো কাজের অর্জন, তা আপনারা না থাকলে সম্ভব ছিল না।’

ক্ষমা চেয়ে ফারাজ বলেন, ‘আজকের এই ফারাজ তৈরি হওয়ার পেছনে যাদের এত বড় ভূমিকা, তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য কোটা সংস্কারের যে আন্দোলন করছে সে আন্দোলন তার জায়গায় চলবে এবং ইনশাআল্লাহ সরকারের লিভ টু আপিলে আদালতে শিক্ষার্থীদের বিজয় হবে।

২০২৩ সালে টেকসই রেটিংয়ের তালিকায় যে ১০ ব্যাংক

সবশেষে তিনি জানালেন, ‘রক্তের বিনিময়ে কেনা এদেশের রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরানো বা তাদের জীবন বিপন্ন হওয়া কোনো ভাবে কাম্য নয়। তাদের নিরাপত্তা দিতেই হবে এই মুহূর্তে এটি আমার প্রধান দাবি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.