Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘আসল খেজুর গুড়’ বলে সারা দেশে বিক্রি হতো ফরিদপুরের নকল খেজুর গুড়
ঢাকা বিভাগীয় সংবাদ

‘আসল খেজুর গুড়’ বলে সারা দেশে বিক্রি হতো ফরিদপুরের নকল খেজুর গুড়

By iNews DeskJanuary 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : খেজুর গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর জেলা। যে কারণে এ জেলার গুড়ের প্রতি সবারই আলাদা আগ্রহ থাকে। দাম যত বেশিই হোক, ফরিদপুরের গুড় পেলে কোনো কথা নেই! আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। নকল খেজুর গুড় তৈরির কারখানা খুলে বসেছেন নিজ বাড়িতেই। এ গুড় তারা ‘আসল খেজুর গুড়’ বলে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন চড়া দামে। এমন খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

‘আসল খেজুর গুড়’ বলে সারা দেশে বিক্রি হতো ফরিদপুরের নকল খেজুর গুড়

Advertisement

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

এ সময় নকল গুড় তৈরিকালে আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামে দুই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান জানান, আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন ধরে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, তাদের দুই জনকে জরিমানা করা হয়েছে। ১২১ ড্রাম ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের দুইজনকে সতর্ক করা হয়েছে। নকল পণ্য তৈরির কারখানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নকল খেজুরের গুড়ের ব্যবসা করে আসছিলেন। নিজ বাড়িতেই নকল খেজুরের গুড় তৈরি করতেন। ভারত থেকে এক ধরনের কেমিকেল (গাদ) নিয়ে আসতেন তারা। এরপর ওই গাদের সঙ্গে চিনি, স্যাকারিন ও খেজুরের গুড়ের ফ্লেভার ব্যবহার করে গুড় তৈরি করতেন। ক্ষতিকারক কেমিকেল ব্যবহার করে বানানো গুড় বাজারজাত করতেন।

স্থানীয় বাসিন্দা কাশেম বলেন, ‘আমরা তো বিষয়টি জানতামই না। ওরা এলাকার মানুষের কাছে খুব বেশি বিক্রি করতো না। দেশের বিভিন্ন স্থানে এ গুড় সরবরাহ করতো। গুড়ে যে উপাদানগুলো ব্যবহার করতো তা খুবই ক্ষতিকারক।’

আরেক বাসিন্দা আসলাম মোল্লা বলেন, ‘সারা দেশে ফরিদপুরের খেঁজুর গুড়ের চাহিদা থাকায় এ ধরনের ভেজাল গুড় তৈরি করতো তারা। সাধারণত যে পরিমাণ খেজুর গাছ রয়েছে, তাতে এক বেলার গুড়ের চাহিদাও মেটে না। মানবদেহের ক্ষতির পাশাপাশি ফরিদপুরেরও সুনাম নষ্ট করছে এরা। এদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa