জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

faridpur

Advertisement

তারা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৪) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদরের খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন নিহত হন।

বিজয়ের দিনে ইন্দোনেশিয়ায় উদ্ভাবনী বিজ্ঞান অলিম্পিয়াডে ত্বসীন-জারিফের বিশ্বজয়

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.