Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরোপজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কৃষকদের বিক্ষোভ
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কৃষকদের বিক্ষোভ

By Tarek HasanFebruary 4, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কৃষকদের বিক্ষোভ। জার্মানি, ফ্রান্সসহ অনেক দেশে রাস্তা অবরোধ করছেন কৃষকরা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়ায় এ অস্থিরতা। ইউক্রেনের সস্তা পণ্যের কারণে নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না স্থানীয় চাষিরা। কৃষকদের অভিযোগ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় আর সার-ডিজেলের অতিরিক্ত দামে তারা দিশেহারা। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

কৃষকদের বিক্ষোভ

Advertisement

প্রতিবেদনে বলা হয়, হঠাৎ ইউরোপজুড়ে কৃষকদের মাঝে এমন অসন্তোষ ছড়িয়ে পড়ার পেছনে অঞ্চলটির নিত্যপণ্যের বাজারে অস্থিরতাকে দায়ী করা হচ্ছে। ক্ষুব্ধ চাষিদের অভিযোগ, দিন দিন বেড়েই চলছে জীবনযাত্রার ব্যয়। ঊর্ধ্বমুখী সার, ডিজেলের দাম ও পরিবহন খরচ। বিপরীতে, প্রাপ্য মূল্য ও মজুরি পাচ্ছেন না তারা। পরিবেশ রক্ষার নামে চাষাবাদে কঠোর নীতিমালা আরোপ করে তাদের বিপাকে ফেলার অভিযোগও তুলছেন ইউরোপের কৃষকরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী সুইজারল্যান্ডের একজন কৃষক বলেন, আমার শঙ্কা, সুইজারল্যান্ডে হয়তো একদিন কৃষি বলতে আর কিছুই থাকবে না। সরকারের দুর্বল নীতির কারণেই এটি ঘটবে। আমাদের একটি টেকসই কৃষিব্যবস্থা প্রয়োজন।

তিনি আরও বলেন, ক্রেতাদের বলবো দয়া করে আমাদের কাছে আসুন, দেখুন আমরা কত কষ্ট করে ফসল ফলাই, পশু পালন করি। আপনাদের পণ্য কোথা থেকে আসে দেখে যান। সুপার মার্কেট থেকে অন্য দেশের পণ্য না কিনে, আমাদের কাছ থেকে কিনুন।

ইউরোপিয়ান পলিসি সেন্টারের নীতি বিশ্লেষক ব্রুক মুর বলেন, বিক্ষোভের অনেকগুলো কারণ রয়েছে। অবশ্য টেকসই কৃষি ব্যবস্থা এরমধ্যে অন্যতম। তবে, কৃষকদের এই আন্দোলনের পেছনে ইউক্রেনে চলমান যুদ্ধও একটি বড় ফ্যাক্টর। শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে ইউক্রেন, আর তাই ইউরোপের বাজারে তাদের পণ্যের দাম তুলনামূলক কম, যা স্থানীয় চাষিদের চরম সংকটে ফেলেছে।

মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে ৬৯ শতাংশ

এর আগে, গত বছর পূর্ব ইউরোপের কয়েকটি দেশেও ইউক্রেন থেকে কম দামে শস্য আমদানির প্রতিবাদে আন্দোলন হয়। বিক্ষোভ করেন পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া ও রোমানিয়ার কৃষকরা। চাপের মুখে সেসময় ইউক্রেন থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় দেশগুলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa