Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জমি ছাড়াই চাষবাস শুরু, বছরে আয় ৭০ লাখ টাকা
আন্তর্জাতিক

জমি ছাড়াই চাষবাস শুরু, বছরে আয় ৭০ লাখ টাকা

By Saiful IslamJanuary 6, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে হলেও পৃথিবীতে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এ সময়ে প্রয়োজন পুরনো পদ্ধতি ছেড়ে নতুন উপায় চাষাবাদ শুরু করা। এসেছে নতুন কিছু পদ্ধতি, যাতে খুব কম পানিতেই করা যায় চাষ। বা খুব কম জায়গাতেই হয় বেশি পরিমাণ ফসল।

চাষাবাদ

Advertisement

তেমনই এক পদ্ধতি হলো হাইড্রোপনিক পদ্ধতি। বিশ্বে এই পদ্ধতি বিখ্যাত হলেও এবার প্রতিবেশী দেশ ভারতে জনপ্রিয় করলেন রামবীর সিং এবং তুষার আগরওয়াল নামের দুই ব্যক্তি। এই পদ্ধতি অবলম্বন করেই তারা উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। ভারতের উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা রামবীর সিং নিজে একজন কৃষক পরিবারের সন্তান। তিনি শিক্ষা ও গণমাধ্যমে বহুদিন কাজ করলেও পরবর্তীকালে গ্রামে ফিরে শুরু করেন কৃষিকাজ। প্রথমে জৈব চাষ করলেও পরবর্তীতে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। তিনি বাড়ির মধ্যেই ১০,০০০ এরও বেশি গাছ চাষ করেছেন হাইড্রোপনিক পদ্ধতিতে।ইতিমধ্যেই তার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৭০-৮০ লাখ টাকা।

২০১৬ সালে দুবাই গিয়েছিলেন রামবীর। সেখানেই তিনি দেখেন কিভাবে জমি ছাড়াই চাষ করে ভালো উপার্জন করছেন সেখানকার বহু মানুষ। কয়েকদিন সেখানে থেকে সমস্ত প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। এরপরই তিনি নিজের বাড়িতে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ শুরু করেন। লাগান অনেক ধরনের ফল ও সবজি। তার লক্ষ্য হলো জৈব পদ্ধতিতে চাষ যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। এজন্য তিনি নিজের রাজ্য ছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ ইত্যাদি অনেক রাজ্যেই মানুষের জন্য হাইড্রোপনিক সিস্টেম চালু করেছেন তিনি।

তুষার আগরওয়াল ধানবাদ অঞ্চল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করলেও বিবিএ পড়ার জন্য বেঙ্গালুরু চলে যান। ২৭ বছর বয়সী তুষার এরপর ২০১৮ সালে আহমেদাবাদে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকার সময় থেকেই নিজের স্টার্টআপ নিয়ে উৎসাহী ছিলেন এই তরুণ। ২০২০ সালে, তার বন্ধুদের সাথে, রাইজ হাইড্রোপনিক্স নামে তার স্টার্টআপ শুরু করে। এরই সাথে সারা দেশে বাণিজ্যিক ও ব্যক্তিগত পর্যায়ে হাইড্রোপনিক সিস্টেম স্থাপনেও মুখ্য ভূমিকা তাদের। এক বছরে তারা ৩০ টিরও বেশি প্রকল্পে কাজ করেছে। এর সাথে, তারা ব্যক্তিগত পর্যায়েও প্রায় ১০০টি সিস্টেমে কাজ করেছেন তারা।

হাইড্রোপনিক চাষের সাহায্যে, জমি ছাড়াই চাষ করা যায় এবং তার সাথে খুবই কম জলের প্রয়োজন হয়। নারকেলের বর্জ্য থেকে তৈরি প্রাকৃতিক আঁশ মাটি হিসেবে ব্যবহার করা হয়। এরপর জলের মাধ্যমে প্রয়োজনীয় খনিজ পদার্থ প্ল্যান্টে পরিবহন করা হয়। এই কৌশলের জন্য সাধারণ তুলনায় মাত্র ৩০ শতাংশ জলের প্রয়োজন হয়

এই ধরনের চাষে সেচের জন্য খুব বেশি চিন্তার করার প্রয়োজন হয় না। এটির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় বসেই গাছের যত্ন নেওয়া যায়। একটি সুইচের মাধ্যমে গাছগুলিতে জল এবং প্রয়োজনীয় সমস্ত কিছুই সরবরাহ করা যেতে পারে। এছাড়াও এ ধরনের চাষ জনপ্রিয় হওয়ার আরো একটি কারণ হলো এটি খুবই ছোট জায়গায় করা যেতে পারে। এই চাষ খুবই লাভজনক।

দুবাইতে দেখা যাবে ২০৭১ সালের পৃথিবী! যা কল্পনাকেও হার মানাবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa