বিনোদন ডেস্ক : ঢাকাসহ সারাদেশের আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এর বিশেষ শো।

Upodastha

Advertisement

যেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সিনেমার কলাকুশলীদের সঙ্গে তারাও উপভোগ করেন ‘৮৪০’। শো শুরুর আগে সিনেমাটি নিয়ে কথা বলেন দুই উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘শুরু থেকেই আমাদের লড়াই চলছিল। আমরা সবেমাত্র সেই লড়াইয়ের একটা ধাপ পাড় করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের। কিন্তু যেটা দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের “৪২০” নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামীর সার্বজনীন সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’

এর আগে নির্মাতা ফারুকী বলেন, ‘এটি রাজনৈতিক বিদ্রুপ ধর্মী একটি সিনেমা। এটা নির্মাণ করেছি গেল বছরের নভেম্বর মাসে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। ছবিটা যারা দেখবেন তারা হয়ত বুঝতে পারবেন, নির্মাণের সময় আমরা কতটা আতঙ্কের মধ্যে ছিলাম। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর লোকেরা আমাদের সব সময় পাহাড়ায় রেখেছে। প্রতিদিন রাতে আমি ভাবতাম, কখন যে অমাকে ধরে ফেলে। এমন কি নওগাঁয় ডিসি অফিসের শুটিংয়ের সময়ও তারা আমাদের ঝামেলায় ফেলতে চেয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এটাই আশা কথা।’

বাড়ীর ছাদের টবে ড্রাগন ফল চাষের দুর্দান্ত উপায়, হবে বাম্বার ফলন

‘৮৪০’র বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.