জুমবাংলা ডেস্ক : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে তার মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী। আজ সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

bnp

Advertisement

বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে লিটনকে একটি মাদক মামলায় ফাঁসিয়ে সাজা দেওয়া হয়েছে। এখন সময় এসেছে তার মুক্তির। লিটন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ ও মো. আলা উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, বিএনপি নেতা তানভীর আহমদ শাহীন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবুল হাসিম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম, ইসমাইল মিয়া রিপন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমদ, ছাত্রনেতা তারেক আহমদ, গোয়াইনঘাট যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, বিএনপি নেতা এমএ রাজ্জাক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পূর্ব জাফলং ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন।

কোন ভারতীয় রাজা তার মেয়েকে বিয়ে করেছিলেন

উল্লেখ্য, তৎকালিন ছাত্রদল নেতা ও জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনসহ আরও ২ জনকে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ পুলিশ আটক করে। ২০২৩ সালের ৫ অক্টোবর লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। খালাস দেওয়া হয় অপর দুই আসামিকে। আটকের পর থেকে লিটন কারাগারে রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.