Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদি আরবে সাড়া ফেলেছে নারী রোবট ‘সারা’
আন্তর্জাতিক

সৌদি আরবে সাড়া ফেলেছে নারী রোবট ‘সারা’

By Saiful IslamMarch 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মতো দেখতে রোবট তৈরির যেন ধুম পড়ে গেছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ নামের পুরুষ হিউম্যানয়েড রোবট তৈরির পর এবার এ ধরনের প্রথম নারী রোবটও তৈরি করে ফেলল সৌদি আরব। ‘সারা’ নামে এ নারী হিউম্যানয়েড রোবটটি ইতোমধ্যে দেশটিতে বেশ সাড়া ফেলেছে। রোবটটি যৌনতা ও রাজনীতি ছাড়া আর যে কোনো বিষয়ে কথা বলতে পারবে।

নারী রোবট ‘সারা’

Advertisement

রিয়াদভিত্তিক কিউএসএস এআই অ্যান্ড রোবটসের প্রধান নির্বাহী এলি মেট্রি বলেন, ‘সারা জানে যে সে একজন মেয়ে, তার বয়স ২৫ বছর, তার উচ্চতা ১.৬২ সেন্টিমিটার, সে সৌদি পোশাক পরে। তার আচরণ ও ব্যবহার সুন্দর হওয়া উচিত। সৌদি আরবে তৈরি রোবট হওয়ায় তার রাজনীতি ও যৌনতা নিয়ে কথা বলা উচিত না।’ ঐতিহ্যবাহী সৌদি আবায়া পরিহিত সারা, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে ডিজাইন করা প্রথম হিউম্যানয়েড রোবট। সে আরবি এবং ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে।

মেট্রি জানান, সারা তার নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব ভাষা শেখার মডেল ব্যবহার করে। এটি একটি এআই প্রোগ্রাম, যা টেক্সট, স্পিচ শনাক্ত এবং তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) বিস্তৃত ডেটাসেটগুলোতে মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়। এই প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, মডেলগুলো ডেটার মধ্যে নিদর্শন, কাঠামো এবং সম্পর্কগুলো শেখে, তাদের মানুষের মতো পাঠ্য তৈরি করতে এবং বিভিন্ন ভাষার কার্য সম্পাদন করতে সক্ষম করে। মেট্রি বলেন, ‘আমরা অন্য কারও লাইব্রেরির ওপর নির্ভর করি না, এমনকি চ্যাটজিপিটিও নয়।’

সারা সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া আইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সৌদিকে নানাভাবে আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নারীদের কাপড়চোপড় ও গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম শিথিল করা। তবুও, রাজনৈতিক সক্রিয়তা কিংবা যৌনতা নিয়ে আলাপের জন্য সৌদি নারীদের এখনো শাস্তির বিধান আছে। মেট্রি জানান, বিভিন্ন প্রযুক্তি এক্সপোতে (টেক-এক্সপো) সারার উপস্থিতি মানুষের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, সুপরিচিত হয়ে উঠেছে সে।

তিনি আরও বলেন, রোবটিক্স এবং এআইতে সৌদি আরব কার্যকরভাবে অগ্রগতি লাভ করছে। তবে চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটির আরেক হিউম্যানয়েড রোবট ‘মুহাম্মদ’-এর একটি ঘটনা ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, রোবটটি হাত বাড়িয়ে আল আরাবিয়ার এক সাংবাদিকের নিতম্ব স্পর্শ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যবহারকারীরা রোবটটির বিরুদ্ধে প্রতিবেদককে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ আনেন।

মেট্রি জানান, এ ঘটনার পর থেকে সারা বিশ্বের মিডিয়ার আলোচনার বস্তু হয়ে উঠেছে রোবট ‘মুহাম্মদ’। তবে তিনি এ নিয়ে চিন্তিত নন। তার মতে, রোবটটি ওই প্রতিবেদককে অশালীনভাবে স্পর্শ করেনি। তিনি বলেন, ‘মানুষ যখন কথা বলে, তখন সে হাত নাড়ায়, সে কোনো ম্যানিকুইন নয়।’ মেট্রির দৃষ্টিতে রোবটটি কথা বলার সময় তার হাত ও আঙুলগুলো সামান্য নাড়াচাড়া করে এবং প্রতিবেদক মুহাম্মদের খুব কাছে দাঁড়িয়ে থাকায় এটি তার জ্যাকেট স্পর্শ করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa