আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মিরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। খবর এএনআই, রিপাবলিক ওয়ার্ল্ড’র।

শুক্রবার (১ এপ্রিল) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে টাটা সুমো নামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ঘটে মর্মান্তিত হতাহতের এ ঘটনা।
স্থানীয় পুলিশ বলছে, গাড়ির যাত্রীরা সবাই উপত্যকাটির মুরা নামক একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাফলিয়াজ এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ হস্তান্তর ও আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



