আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি শ্রমিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন।

মানগাফ শহর

Advertisement

বুধবার (১২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার।

কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি শ্রমিক ভবনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, ভবেন কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর বার্তা

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.